সারাদেশ

জমি দখলে নিতে হামলা, আহত ৬

আজিজ রাসেল, কক্সবাজার: কক্সবাজার শহরের ঝাউতলা গাড়ির মাঠ এলাকায় ব্যক্তি মালিকানাধীন জমি দখলে নিতে আবারো হামলা করেছে ভূমিদস্যু চক্র। এতে মহিলাসহ ৬ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: ইভিএমে ভোটগ্রহণের সক্ষমতা আছে

জানা গেছে, দীর্ঘদিন ধরে ঝাউতলা গাড়ির মাঠ এলাকার আনোয়ারা বেগমের মালিকানাধীন খতিয়ানভুক্ত জমি দখলের পাঁয়তারা করছে আহমেদ হোসেন গুরা মিয়ার নেতৃত্বে একটি ভূমিদস্যু সিন্ডিকেট। সিন্ডিকেটটি জমি দখলে একাধিকবার আনোয়ারা বেগমের পরিবারের উপর হামলা চেষ্টা করেছে। সর্বশেষ একটি প্রভাবশালী মহলের ইন্ধনে বৃহস্পতিবার আহমেদ হোসেন গুরা মিয়ার নেতৃত্বে সশস্ত্র হামলা চালায় হারুন, গিয়াস, রানা, বাপ্পি, সানিসহ আরও ২০—২৫ জন সন্ত্রাসী। এসময় আনোয়ারা বেগম, তার মেয়ে মরিয়ম, ছেলে ওমর ফারুক, আসমা, রাজন, খোকন আহত হয়। তাদের উদ্ধার করে স্থানীয়রা কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। তারমধ্যে ওমর ফারুকের অবস্থা বেগতিক। তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে রেফার করা হয়েছে।

আহত আনোয়ারা বেগম বলেন, গত বুধবার আমার মাকে দেখতে আমি ও ছেলে হাসপাতালে যায়। সন্ধ্যায় তারা আমার বাড়িতে হামলা চালায়। পরবর্তীতে বৃহস্পতিবার সকালে আবারো দুই দফায় হামলা চালায় তারা। খতিয়ানভুক্ত জমিতে ক্ষতিপূরণ না দিয়ে রাস্তা নির্মাণ কোন আইনে আছে। দখলবাজ চক্র কিছু না মেনে ন্যাক্কারজনকভাবে জোরপূর্বক আমাদের জমি দখলে নিয়েছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ন্যায় বিচার চাই। এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন: ইউরোপের নির্ভরতা কমানো উচিত

তবে আনীত অভিযোগ অস্বীকার করেছেন আহমদ হোসেন গুরা মিয়া ও গিয়াস উদ্দিন। তারা জানিয়েছেন, এলাকার স্বার্থে কথা বলায় তাদের উপর হামলা করা হয়েছে।

এদিকে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সদর মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা