সংগৃহীত ছবি
সারাদেশ

গাছের সঙ্গে বাসের ধাক্কায় নিহত ২

সান নিউজ ডেস্ক: ফরিদপুরের ধুলদিতে চলন্ত বাসের চাকা ফেটে দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৫ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: ক্ষুধা-দারিদ্র্যমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুর ২টার দিকে ঢাকা-ফরিদপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই ব্যক্তির মধ্যে একজনের নাম মো. শাহীনুর (৩০)। অপরজনের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

আরও পড়ুন: রোহিঙ্গা সংকট, জাতিসংঘে প্রস্তাব পাস

দুর্ঘটনার খবর পেয়ে এলাকাবাসী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ (বিএসএমএমসি) হাসপাতালে পাঠান।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মো. আসাদুল্লাহ বলেন, সড়ক দুর্ঘটনায় হাসপাতালে আনার আগেই একজনের মৃত্যু হয়। বাকি আরও একজনের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। তবে, আরও দু'জনের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন: ইভিএমে ভোটগ্রহণের সক্ষমতা আছে

ফরিদপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল জানান, ঢাকা থেকে খুলনাগামী বাসটি ফরিদপুরের ধুলদি রেলগেটের অদূরে এসে পৌঁছালে সামনের চাকা ফেটে পাশের একটি গাছে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

সান নিউজ/এমএ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা