সংগৃহীত ছবি
সারাদেশ

ওভারটেক করতে গিয়ে মৃত্যু

জেলা প্রতিনিধি: জয়পুরহাটের গুলশান মোড় এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী হৃদয় হোসেন (২৪) নিহত হয়েছেন।

আরও পড়ুন: মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, নিহত ৩

শনিবার (১৮ জানুয়ারি) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হৃদয় হোসেন মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে শহরের গুলশান মোড় এলাকায় একটি বালুভর্তি ট্রাককে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আরেকটি গাড়ি আসে। এসময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে চাকায় পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, দুর্ঘটনার পর ট্রাকের চালককে আটক করা হয়েছে। ট্রাক ও মোটরসাইকেল থানায় নেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা