সংগৃহীত
আন্তর্জাতিক

ভারতে একই পরিবারের ৭ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের দিল্লি ও জম্মু জাতীয় মহাসড়কে ট্রাক ও মিনি বাসের সংঘর্ষে একই পরিবারের ৭ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে আরও ২০ জন।

শুক্রবার (২৪ মে) সকালে এই দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: ভিয়েতনামে অগ্নিকান্ডে ১৪ জন নিহত

মিনি বাসে করে তীর্থযাত্রার জন্য জম্মুর বৈষ্ণদেবীর উদ্দেশ্যে যাচ্ছিল একই পরিবারের ৩০ জন সদস্য। এ সময় উত্তরপ্রদেশ থেকে বাসটি আমবালায় পৌঁছালে ১টি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এদিকে প্রত্যক্ষদর্শীরা জানায়, চলন্ত বাসের সামনে হঠাৎ করে বাসটি চলে আসলে ট্রাক চালক ব্রেক ধরেন এবং তার পরেই এই দুর্ঘটনা ঘটে।

ট্রাকের সাথে সংঘর্ষে মিনি বাসটির সামনের দিকটি ধুমড়ে-মুচড়ে যায়। এতে ৩ জন ঘটনাস্থলে মারা যান, বাকি ৪ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় আহত ২০ জনের অবস্থাও গুরুতর। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: তাপপ্রবাহে রাজস্থানে ৯ জনের মৃত্যু

পুলিশ জানান, দুর্ঘটনার পর পরই ট্রাকচালক পালিয়ে যায়, কিন্তু ট্রাকটি জব্দ করা হয়েছে। এই ঘটনায় মামলা করা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা