সারাদেশ

বান্দরবানে পৃথক দুর্ঘটনায় নিহত ১০

জেলা প্রতিনিধি : বান্দরবানের রুমা এবং রুমা-কেউকারাডং পৃথক সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। এ সময় আরও আন্তত ১৮ জন গুরুতর আহত হয়েছেন।

আরও পড়ুক : বানৌজা শেখ হাসিনা সাবমেরিন ঘাঁটির উদ্বোধন

সোমবার (২০ মার্চ) দুপুরে রুমা এবং রুমা-বগালেক সড়ক এলাকায় এ দুর্ঘটনা দুটি ঘটে। নিজস্ব প্রতিবেদকদের পাঠানো প্রতিবেদন থেকে জানা যায় ।

বান্দরবানের রুমায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও আটজন।

রুমা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া না গেলেও তারা রুমা উপজেলার রেমাক্রী প্রাংসা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় কয়েকজন নারী রুমা অভিমুখে ট্রাকে করে ভিজিডির চাল নিয়ে আসার সময় কমলাবাগান এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। আহতদের মধ্যে দুইজনকে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বাকি আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুক : রোহিঙ্গা প্রত্যাবাসনের পরিস্থিতি অনুকূল নয়

রুমা-কেউকারাডং সড়কে মিনিট্রাক খাদে পড়ে ৪ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

নিহতরা সবাই নারী বলে জানা গেছে। তারা রুমা রেমাক্রি প্রাংসা ইউপির ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, ভিজিডির সহায়তা নিতে রুমা বাজারে আসার পথে পেছন থেকে অন্য একটি মিনিট্রাক ব্রেক ফেইল হয়ে সামনের মিনিট্রাকটিকে ধাক্কা দিলে পাহাড়ের খাদে পড়ে ঘটনাস্থলেই ৪ জন নারী নিহত হন। এ ঘটনায় আরও ১০-১৫ জন আহত হয়েছেন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের রুমা হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুক : চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, আহত ৩০

রেমাক্রি প্রাংসা ইউপি চেয়ারম্যান জিরা বম বলেন, দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা