ছবি: সংগৃহীত
সারাদেশ

মিনিট্রাক খাদে পড়ে নিহত ৪

জেলা প্রতিনিধি : বান্দরবানে রুমা-কেউকারাডং সড়কে মিনিট্রাক খাদে পড়ে ৪ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

আরও পড়ুক : মুজিব জন্মশত বর্ষের উপহার

সোমবার (২০ মার্চ) দুপুর দেড় টার দিকে উপজেলার বগালেক ড়ালু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা সবাই নারী বলে জানা গেছে। তারা রুমা রেমাক্রি প্রাংসা ইউপির ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

আরও পড়ুক : বাংলাদেশ মানবাধিকার কমিশন শাখার অনুমোদন

স্থানীয় সূত্রে জানা যায়, ভিজিডির সহায়তা নিতে রুমা বাজারে আসার পথে পেছন থেকে অন্য একটি মিনিট্রাক ব্রেক ফেইল হয়ে সামনের মিনিট্রাকটিকে ধাক্কা দিলে পাহাড়ের খাদে পড়ে ঘটনাস্থলেই ৪ জন নারী নিহত হন। এ ঘটনায় আরও ১০-১৫ জন আহত হয়েছেন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের রুমা হাসপাতালে পাঠানো হয়েছে।

রেমাক্রি প্রাংসা ইউপি চেয়ারম্যান জিরা বম বলেন, দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক।

আরও পড়ুক : ইমাদ পরিবহনের কর্তৃপক্ষ বিরুদ্ধে মামলা

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আহত কয়েকজন রুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিস্তারিত পরে জানা যাবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা