সারাদেশ
সভাপতি শামীম, সম্পাদক সেলিম

বাংলাদেশ মানবাধিকার কমিশন শাখার অনুমোদন

নোয়াখালী প্রতিনিধি: বাংলাদেশ মানবাধিকার কমিশন নোয়াখালী জেলা শাখার অনুমোদন দেওয়া হয়েছে। মানবতাবাদী জাহিদুর রহমান শামীমকে সভাপতি, মানবতাবাদী মাওলনা মমিনুল হককে সিনিয়র সহসভাপতি, মানবতাবাদী শাহাদাত উল্যা সেলিমকে সাধারণ সম্পাদক ও মানবতাবাদী সাংবাদিক মোহাম্মদ সোহেলকে যুগ্ম সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট নোয়াখালী জেলা শাখার অনুমোদন দেওয়া হয়।

আরও পড়ুন: বাংলাদেশ দৃষ্টি আকর্ষণে সক্ষম হয়েছে

রোববার (১৯ মার্চ) রাতে বাংলাদেশ মানবাধিকার কমিশনের কেন্দ্রীয় পরিচালক ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবি ফারাহ দিবা এই কমিটি অনুমোদন করেন।

এই কমিটিতে মানবতাবাদী ইসমাইল ফয়েজ উল্যা রাসেল ও মো. আমির হোসেনকে সহসভাপতি, মো.আলা উদ্দিন ইউসূফকে যুগ্ম সাধারণ সম্পাদক, মোহাম্মদ জলিল হোসেনকে সাংগঠনিক সম্পাদক, মো. মাহবুর আলমকে সহ-সাংগঠনিক, মো. নুরুল ইসলাম নিশানকে কোষাধ্যক্ষ, মো. জাকির হোসেনকে দপ্তর সম্পাদক, একেএম মাহবুবুল আলমকে সহ-দপ্তর সম্পাদক, রনি কুমার দাসকে প্রচার সম্পাদক, মো. আনোয়ার উল্যাকে সহ-প্রচার সম্পাদক, মুফতী মাঈন উদ্দীনকে ধর্ম বিষয়ক সম্পাদক, মো. ইমাম হোসেনকে আইন বিষয়ক সম্পাদক, মো. আবদুল জলিলকে সহ-আইন বিষয়ক সম্পাদক, মো. ইমাম উদ্দিন আজাদকে স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, মো. ফিরোজ উদ্দিনকে সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, আবুল খায়ের সোহাগকে শিক্ষা বিষয়ক সম্পাদক ও ইয়াছমিন আরা বেগমকে মহিলা বিষয়ক সম্পাদক করা হয়েছে।

আরও পড়ুন: বিএনপির ৫৫ নেতাকর্মী আটক

অনুমোদিত কমিটিতে বলা হয়, বাংলাদেশ মানবাধিকার কমিশন জাতিসংঘ মানবাধিকার কমিশন, বাংলাদেশ সরকার, যুক্তরাষ্ট্র সরকার ও বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের নিবন্ধিত একটি বিশ্বব্যাপী মানবাধিকার প্রতিষ্ঠান। বাংলাদেশ মানবাধিকার কমিশন নোয়াখালী জেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি আগামী ১৯ মার্চ ২০২৫ সাল পর্যন্ত মেয়াদে আনুষ্ঠানিকভাবে অনুমোদন প্রদান করা হয়েছে।

বাংলাদেশ মানবাধিকার কমিশন নোয়াখালী জেলা শাখার মাধ্যমে এ অঞ্চলের প্রতিটি অসহায় ও নির্যাতিত নারী-পুরুষ তথা ধর্ম, বর্ণ, গোত্র, জাতি-উপজাতি নির্বিশেষে সমভাবে আইনগত সাহায্য পাবে এবং মানবাধিকার লঙ্ঘন জনিত যে কোন কর্মকাণ্ড প্রতিরোধে প্রতিবাদী ভূমিকা পালন করবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা