ফাইল ছবি
সারাদেশ

ট্রেন-মাইক্রোবাস সংঘর্ষ, আহত ২

সান নিউজ ডেস্ক: মৌলভীবাজারে চট্টগ্রাম অভিমুখী তেলবাহী ট্রেনের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে দুজন আহত হয়েছেন।

আরও পড়ুন: চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, আহত ৩০

রোববার (১৯ মার্চ) সকালে কমলগঞ্জ উপজেলার শমসেরনগর রেলওয়ে স্টেশনের ডাউন আউটার সিগন্যাল এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, মাইক্রোবাসচালক সালাম মিয়া (৩৭) ও মাইক্রোবাসের মালিক আবুল কালামের মা জয়তুন নেছা (৫৫)।

স্থানীয় সূত্র জানায়, রেলক্রসিং পার হওয়ার সময় মাইক্রোবাসটি রেললাইনে ওঠার সঙ্গে সঙ্গেই ইঞ্জিন বিকল হয়ে যায়। এ সময় গাড়িচালকসহ এক নারী যাত্রী গাড়ি থেকে দ্রুত বের হয়ে নোহা মাইক্রোবাসের পাশে দাঁড়ান।

আরও পড়ুন: মরদেহ উদ্ধারে পদক পাচ্ছে কুকুর

এ সময় সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী তেলবাহী ট্রেনের ধাক্কায় নোহা মাইক্রোবাসটি তাদের ওপরে গিয়ে পড়ে তারা গুরুতর আহত হন। রেলক্রসিংটি দীর্ঘদিন ধরে অরক্ষিত অবস্থায় ছিল।

শমসেরনগর রেলওয়ে স্টেশন সূত্র জানায়, সিলেট থেকে ছেড়ে আসা ট্রেনটি রোববার সকালে শমসেরনগর রেলস্টেশনে প্রবেশ করছিল। এ সময় সাদা রঙের একটি নোহা মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ- ৫৪-০৯৯৮) শমসেরনগর এয়ারপোর্ট রোড থেকে মোকামবাজার বাইপাস সড়কে যাওয়ার সময় অরক্ষিত ক্রসিং দিয়ে রেললাইন অতিক্রম করছিল। মাইক্রোবাসটি রেলের ওপর ওঠে স্টার্ট বন্ধ হয়ে গেলে বিপরীতমুখী ট্রেনের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।

আরও পড়ুন: ভারত সফরে কিশিদা

শমসেরনগর রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার উত্তম কুমার দেব বলেন, সিলেট থেকে চট্টগ্রাম অভিমুখী তেলবাহী ট্রেনের সঙ্গে এ সংঘর্ষ হয়। অরক্ষিত লেভেলক্রসিং দিয়ে যানবাহন পারাপার নিষিদ্ধ করে দুদিকে পাকা খুঁটি স্থাপন করা হলেও অবৈধভাবে ছোট আকারের যানবাহন পারাপার হয়। বিষয়টি রেলের সংশ্লিষ্ট বিভাগকে জানানো হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা