সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

মেক্সিকোতে নির্বাচনী মঞ্চভেঙে নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোতে নির্বাচনী প্রচারণার মঞ্চ ভেঙে শিশুসহ কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও প্রায় ৫০ জন।

আরও পড়ুন: ইসরায়েলি হামলায় ৬২ ফিলিস্তিনি নিহত

বৃহস্পতিবার (২৩ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছেন, মেক্সিকোর উত্তরাঞ্চলীয় নুয়েভো লিওন প্রদেশে একটি নির্বাচনী সমাবেশে মঞ্চের কিছু অংশ ধসে পড়ার পর এক শিশুসহ অন্তত ৯ জন নিহত এবং আরও প্রায় ৫০ জন আহত হয়েছেন বলে স্থানীয় গভর্নর জানিয়েছেন।

মধ্য-বাম প্রেসিডেন্ট প্রার্থী জর্জ আলভারেজ মায়েনেজ মন্টেরির কাছে সান পেদ্রো গারজা গার্সিয়া শহরে বক্তৃতা দেওয়ার সময় এই ঘটনাটি ঘটে। অবশ্য মায়েনেজ এই ঘটনায় অক্ষত আছেন এবং ঘটনার পরে সমর্থকদের সাথে তাকে কথাও বলতে দেখা গেছে।

আরও পড়ুন: আজ ইব্রাহিম রাইসির দাফন

তিনি বলেন, তার দলের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। আকস্মিক দমকা হাওয়ার কারণে ধসের এই ঘটনাটি ঘটেছে বলে মায়েনেজ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে বলেছেন।

এদিকে স্থানীয় গভর্নর স্যামুয়েল গার্সিয়া বলেছে, মঞ্চ দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি এই দুর্ঘটনার জন্য ঝড়-বৃষ্টিকে দায়ী করেন। স্থানীয় হাসপাতালে পরিদর্শনের পর তিনি বলেন, আহতদের মধ্যে ৩ জনের অস্ত্রোপচারের প্রয়োজন হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা