প্রতীকী ছবি
সারাদেশ

প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে স্বামী-স্ত্রী নিহত

সান নিউজ ডেস্ক: বগুড়ায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।

আরও পড়ুন: জাজিরায় স্কুল শিক্ষককে কুপিয়ে হত্যা

বুধবার (৮ জুন) সকাল সাড়ে ৬টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের দুপচাঁচিয়ার তিশিগাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জয়পুরহাটের আক্কেলপুরের ময়নুল হাসান (৭৪) এবং তার স্ত্রী রওশন আরা (৬৫)। তারা ঢাকার মোহাম্মদপুরে বসবাস করতেন।

পুলিশ জানায়, এক দম্পতি ঢাকার মোহাম্মদপুর থেকে প্রাইভেটকারে (ঢাকা মেট্রো-গ-১৭-৬৩৬২) নওগাঁয় যাচ্ছিলেন। পথিমধ্যে সকাল সাড়ে ৬টার দিকে দুপচাঁচিয়ার তিশিগাড়ী এলাকায় পৌঁছে চালক নিয়ন্ত্রণ হারালে রাস্তার পাশে একটি তালগাছে ধাক্কা লাগে। এতে এটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই রওশন আরা মারা যান।

আরও পড়ুন: সেই ডিপোর আরও এক কর্মীর মৃত্যু

ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় ময়নুল হোসেন ও চালককে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায় স্থানীয়রা। সেখানে অবস্থার অবনতি হলে দুজনকেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে শজিমেকে সকাল ৯টার দিকে ময়নুল হাসান মারা যান এবং চালক গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন।

নিহতের পুত্রবধূ নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌলি মন্ডল বলেন, ‘আমার শ্বশুর-শাশুড়ি ঢাকার মোহাম্মদপুর থেকে প্রাইভেটকারে নওগাঁয় এক আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন। পথিমধ্যে দুপচাঁচিয়া পৌঁছালে জানতে পারি তারা দুর্ঘটনায় নিহত হয়েছেন।’

দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামসুন নাহার জানান, ড্রাইভার ঘুম ঘুম চোখে গাড়ি চালাচ্ছেন। এ কারণেই এ দুর্ঘটনা হয়েছে।

আরও পড়ুন: ছাত্রদল কর্মীকে কুপিয়ে জখম

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক দম্পতি নিহত হয়েছেন। তাদের লাশ আইনগত প্রক্রিয়া শেষে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা