ছবি-সংগৃহিত
রাজনীতি

বাঙালির সব অর্জন শেখ হাসিনার হাত ধরে


শেরপুর প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পর বাঙালির সব অর্জন শেখ হাসিনার হাত ধরেই হয়েছে বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) শহিদ দারোগ আলী পৌর পার্ক মাঠে শেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে মতিয়া চৌধুরী এসব কথা বলেন।

আরও পড়ুন: গ্রহণযোগ্য ইসি গঠন সম্ভব

প্রধান অতিথির বক্তব্যে মতিয়া চৌধুরী বলেন, উন্নয়নকে অস্বীকার করে, সত্যকে অস্বীকার করে যারা রাজনীতি করে তারা দেশকে এগিয়ে নিতে পারে না। বিশ্বের মধ্যে একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি করোনাকালে বিকাশের মাধ্যমে দেশের কোটি মানুষের হাতে টাকা পৌঁছে দিয়েছেন। কারণ তারা যাতে খাওয়ার কষ্ট না করে। এটা বিরল ঘটনা।

তিনি বলেন, আপনারা বলুন, বিশ্বের কোথায় বছরের প্রথম দিন কোটি কোটি নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়। শেখ হাসিনা নতুন বই দিচ্ছেন, আর শিশুরা নতুন বইয়ের গন্ধ নিচ্ছে- এটাই উন্নয়ন। এ উন্নয়ন চোখে দেখা যায়। তাই বলব- শেখ হাসিনার হাতে যখন দেশ, পথ হারাবে না বাংলাদেশ।

আরও পড়ুন: ইসি নিয়োগের প্রজ্ঞাপন শিগগিরই

আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই উল্লেখ করে তিনি আরও বলেন, বিএনপির সব আন্দোলনই সম্পূর্ণ ব্যর্থ। তাই তারা এখন রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে।

দুপুরে সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা