ছবি-সংগৃহিত
রাজনীতি

জরুরি সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা 

সাননিউজ ডেস্ক: সরকারবিরোধী আন্দোলন জোরদার করতে রাজপথের কর্মসূচি দিতে যাচ্ছে বিএনপি। মহামারি করোনাভাইরাসের বিধিনিষেধের কারণে দীর্ঘদিন মাঠের কর্মসূচি থেকে দূরে ছিল দলটি।

তবে এখন বিধিনিষেধ উঠে যাওয়ায় আবারও আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে দলীয় নেতাকর্মীদের চাঙা রাখতে চান বিএনপি নেতারা।

আরও পড়ুন: মামলার জট নিরসন দুরূহ

কর্মসূচির দিন ঘোষণা দিতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। দলের চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আজ এই সংবাদ সম্মেলন করবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার দিবাগত রাতে এই সংবাদ সম্মেলনের তথ্য সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

আজ কর্মসূচির দিনক্ষণ ঘোষণা করা হতে পারে। কর্মসূচির ধরন ঠিক করতে মঙ্গলবার রাতে বৈঠক করেছে বিএনপির স্থায়ী কমিটি।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা