ছবি-সংগৃহিত
রাজনীতি

সরকার উন্নয়নের চমক দেখাচ্ছে

সাননিউজ ডেস্ক: দেশের মানুষ এক মুঠো চালের জন্য টিসিবির ট্রাকের পেছনে দৌড়াচ্ছে। অথচ সরকার উন্নয়নের চমক দেখানোর বুলি আওড়াচ্ছে। মূলত তারা জনগণের পকেট কেটে আখের গোছাতে ব্যস্ত। এমনটাই বলেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: অভিনেতা পেলেন না বাবা-মাকে দেখার অনুমতি

সেলিমা রহমান বলেন, ‘এ দেশে নির্বাচন তখনই হবে, যখন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে। এছাড়া কোনো নীলনকশার নির্বাচন হতে দেওয়া হবে না।’

তিনি বলেন, ‘দেশের মানুষ এক মুঠো চালের জন্য ট্রাকের পেছনে পেছনে দৌড়াচ্ছে। অথচ সরকার উন্নয়নের চমকের কথা বলছেন। তারা জনগণের পকেট কাটছেন।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ বুঝতে পেরেছে তাদের সময় শেষ। আমরা রাজপথে নেমে গেছি। রাজপথেই আপনাদের সঙ্গে দেখা হবে। রাজপথের আন্দোলনের মাধ্যমেই সরকার পতন করে দেশের জনগণের অধিকার ফিরিয়ে দেওয়া হবে।’

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা