ছবি-সংগৃহিত
রাজনীতি

মুক্তির জন্য মানুষ জাপাকেই বিকল্প শক্তি মনে করে

সাননিউজ ডেস্ক: মুক্তির জন্য সাধারণ মানুষ জাতীয় পার্টিকেই (জাপা) বিকল্প শক্তি মনে করে বলে মন্তব্য করেছেন দলের চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন: ছাত্রীকে গণধর্ষণ, মহাসড়ক অবরোধ

জাতীয় পার্টির চেয়ারম্যানের জিএম কাদেরের ৭৪তম জন্মদিন উপলক্ষে এ অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করেন দলীয় নেতাকর্মীরা।

অনুষ্ঠানে গণমানুষের ভাগ্য উন্নয়নে আজীবন কাজ করে যাওয়ার অঙ্গীকার করে জিএম কাদের বলেন, ‘আজীবন গণমানুষের ভাগ্য উন্নয়ণে কাজ করে যাবো। বিশ্বের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির ঢেউ আমাদের দেশেও লেগেছে। দেশের মানুষ রাজনীতি ও রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন চায়। বর্তমান পরিস্থিতি থেকে মুক্তি পেতে দেশের মানুষ বিকল্প শক্তি হিসেবে জাপাকে চায়। মুক্তির জন্য দেশের মানুষ জাপাকেই বিকল্প শক্তি মনে করে। তাই দেশের মানুষের প্রত্যাশা পূরণে আজীবন সংগ্রাম করে যাবে।’

আরও পড়ুন: ১০ দিনের বিক্ষোভ ডেকেছে বিএনপি

প্রসঙ্গত, ১৯৪৮ সালের ২৪ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন গোলাম মোহাম্মদ কাদের। ২০১৯ সালের ৪ মে গোলাম মোহাম্মদ কাদেরকে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ করেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

শারীরিক অসুস্থতায় এরশাদ জাতীয় পার্টি পরিচালনার দায়িত্ব দেন ছোট ভাইকে। ২০১৯ সালের ১৪ জুলাই তার মৃত্যুর পর থেকে জাতীয় পার্টির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন জিএম কাদের।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা