রাজনীতি

‘দেশিয়-আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে সতর্ক থাকতে হবে’

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের ক্রমবর্ধমান পরিস্থিতিতে দেশিয় ও আন্তর্জাতিক সবধরণের ষড়যন্ত্র থেকে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ইউনাইটেড ইসলামিক পার্টির চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসাইন।

গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি বলেন, করোনার সেকেন্ড ওয়েবের কারণে দেশের মানুষের জীবনযাত্রা যখন মারাত্মকভাবে থমকে দাঁড়াচ্ছে, ঠিক সেই মূহুর্তে আমরা দেশীয়-আন্তর্জাতিক বিভিন্ন ষড়যন্ত্রের আভাস পাচ্ছি। বাংলাদেশের ধারাবাহিক উন্নয়ন বাধাগ্রস্ত করতে একটি চক্র বিভিন্নভাবে নানান উসকানি দিয়ে যাচ্ছে। একইসঙ্গে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে ধর্মীয় অঙ্গনও বিশৃঙ্খল করার অপচেষ্টা চালাচ্ছে এ গোষ্ঠিটি।

বিবৃতিতে বলা হয়, আল্লামা আহমদ শফীর ইন্তেকালের পর হেফাজতে ইসলামের নেতৃত্ব আন্তর্জাতিক উগ্রবাদীর অনুসারী, ক্ষমতা লোভী একদল আলেম নামধারী কুচক্রীদের হাতে চলে যায়।

সে লোকগুলোর সঙ্গে জামাত-শিবির ও তাদের মিত্রদের গোপন শলা-পরামর্শের মাধ্যমে কওমি মাদ্রাসাগুলোকে কুক্ষিগত করে, তাদেরকে সামনে রেখে হেফাজতের ব্যানারে জ্বালাও-পোড়াও, লুটপাট, হত্যা, বিরোধীদের বাড়িঘরে আগুন, শিল্প সংস্কৃতির ভিত্তি ধ্বংসের মাধ্যমে দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি করে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালনে বাধা সৃষ্টির মাধ্যমে দেশে গৃহযুদ্ধ বাধিয়ে সরকার পতনের লক্ষে দেশী-বিদেশী ষড়যন্ত্র বাস্তবায়ন করতে চাচ্ছিলো।

মাওলানা ইসমাইল হোসাইন বলেন, হেফাজতে ইসলামের নামে একটি প্রতিক্রিয়াশীল গোষ্ঠী গত মার্চে দেশে যে তাণ্ডব চালিয়েছে এতে বাংলাদেশের আবাহমানকাল ধরে চলে সাম্প্রদায়িক সম্প্রীতি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে। জবরদখল করে হেফাজতের নিয়ন্ত্রণ নেওয়া এই গোষ্ঠীটির ব্যাপারে আমরা শুরু থেকেই সরকারকে সতর্ক করেছি। অবশেষে দেরিতে হলেও সরকার চিহ্নিত এ অপরাধীদের আইনের আওতায় আনার উদ্যোগ নিয়েছে। কিন্তু এখনও হেফাজতের কথিত এ নেতাদের অর্থ সরবরাহকারী অনেক রাঘব-বোয়াল স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে। আমরা অবিলম্বে তাদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

এসময় হেফাজতে ইসলামের বিদেশী অর্থ সংগ্রহকারী যোগানদাতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে মামুনুল হকের সম্পৃক্ততা থাকলে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তিনি।

পাশাপাশি আবাসিক হাফিজিয়া মাদ্রাসা এবং কওমি মাদ্রাসা খুলে দেওয়াসহ করোনা মহামারিতে গরীব কওমি মাদরাসার শিক্ষকদের অনুদানের ব্যবস্থা করার দাবি জানিয়েছে বাংলাদেশ ইউনাইটেড ইসলামিক পার্টি।

এছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতির সঙ্গে সরকারি কোনো কর্মকর্তা জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা