রাজনীতি

মামুনুলকাণ্ডে গ্রেপ্তার হেফাজত নেতা ইকবালের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: হেফাজত নেতা মামুনুল হকের রিসোর্টকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির সহসভাপতি ও খেলাফত মজলিসের উপজেলা সভাপতি ইকবাল হোসেন মারা গেছেন।

বৃহস্পতিবার দুপুরে পুলিশের পাহারা অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

ইকবাল হোসেনের বাড়ি সোনারগাঁ উপজেলার উদুমগঞ্জ এলাকায়। তিনি হেফাজতে ইসলামের পাশাপাশি মামুনুল হকের দল খেলাফত মজলিসের সোনারগাঁ উপজেলা শাখার সভাপতির দায়িত্বে ছিলেন। সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদের ইমামও ছিলেন ইকবাল হোসেন।

গত ৩ এপ্রিল হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হককে সোনারগাঁয়ের এক রিসোর্টে নারীসহ অবরুদ্ধ করা হয়। এ ঘটনার পর পুলিশের ওপর হামলা, আওয়ামী লীগের কার্যালয় ও যুবলীগ নেতার বাড়িঘর ভাঙচুরসহ ছয়টি মামলার আসামি ছিলেন ইকবাল হোসেন।

গত ১১ এপ্রিল ঢাকার জুরাইন থেকে ইকবাল হোসেনসহ উপজেলা হেফাজতে ইসলামের চার শীর্ষ নেতাকে গ্রেপ্তার করে র‌্যাব-১১।

এরপর সোনারগাঁ থানার দুই মামলায় তিন দিনের রিমান্ড শেষে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছিলেন ইকবাল হোসেন। নারায়ণগঞ্জ কারাগারে আটক থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়ার কারণে গত ১১ মে ইকবালকে পুলিশি পাহারায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ না ফেরার দেশে চলে যান তিনি।

হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যায় ইকবাল হোসেনের লাশ সোনারগাঁ পৌরসভার উদ্ববগঞ্জে নেয়া হবে। এরপর পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা