আন্তর্জাতিক

ফের ভারতে বাড়ছে করোনা

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে করোনাভাইরাসের সংক্রমণ আবারও বাড়ছে । গত ২৪ ঘণ্টায় ভারতের আটটি রাজ্যে করোনায় ১১ জনের প্রাণহানি ঘটেছে। এ সময়ে করোনায় শনাক্ত হয়েছেন প্রায় ৮ হাজার জন।

আরও পড়ুন : মিয়ানমারে হামলায় নিহত বেড়ে ১০০

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, করোনারোগীদের অনেকেরই নমুনা পরীক্ষা করে ওমিক্রন উপধরনের সন্ধান পাওয়া গেছে। যে উপধরনের কারণে ২০২১ সালে করোনার ভয়াবহ দ্বিতীয় ঢেউ উঠেছিল ভারতে।

বুধবার (১২ এপ্রিল) স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৮৩০ জন। ২২৩ দিনে সর্বোচ্চ দৈনিক সংক্রমণের সংখ্যা এটি। এর আগে গত বছরের ১ সেপ্টেম্বর ভারতে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা ছিল ৭ হাজার ৪৯৬ জন।

আরও পড়ুন : ইকুয়েডরে অস্ত্রধারীদের হামলায় নিহত ৯

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, ভারতে মোট করোনা রোগীর সংখ্যা ৪০ হাজার পেরিয়েছে। বুধবার সকাল পর্যন্ত করোনা রোগীর সংখ্যা ছিল ৪০ হাজার ২১৫ জন।

এদিকে সবচেয়ে বেশি করোনা সংক্রমিত রাজ্য কেরালা। রাজ্যে ১ হাজার ৮৮১ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর পরেই রয়েছে দিল্লি। সেখানে সংখ্যা ৯৮০। একদিনে ৯১৯ জন করোনা আক্রান্ত হয়েছেন মহারাষ্ট্রে। পশ্চিমবঙ্গে গত একদিনে আক্রান্ত হয়েছেন ৫৯ জন। এছাড়া দিল্লি, পাঞ্জাব এবং হিমাচল প্রদেশে ২ জন করে এবং গুজরাট, মহারাষ্ট্র, তামিলনাড়ু, হরিয়ানা এবং উত্তরপ্রদেশের ১ জন করে করোনা রোগীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : তীব্র দাবদাহে জনজীবন অতিষ্ঠ

করোনা সংক্রমণ বৃদ্ধির এই ধারায় চিন্তায় ফেলেছে ওমিক্রন। করোনার এই উপধরনের সন্ধান পাওয়া গেছে ১৩টি রাজ্যে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা