ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

ইকুয়েডরে অস্ত্রধারীদের হামলায় নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের উত্তরাঞ্চলে অস্ত্রধারীদের হামলায় ৯ জন নিহত হয়েছে। কর্তৃপক্ষ হামলার ঘটনায় সংঘবদ্ধ অপরাধী চক্রকে দায়ী করেছে।

আরও পড়ুন : মিয়ানমারে হামলায় নিহত বেড়ে ১০০

স্থানীয় সময় মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

স্বরাষ্ট্রমন্ত্রী জুয়ান জাপাতা ইকুয়াভিসা টেলিভিশন চ্যানেলকে বলেছেন, ভারী অস্ত্রধারী ৩০ জন লোক সেখানে এ হামলা চালায় এবং এটি ছিল অপরাধী চক্রের মধ্যে আঞ্চলিক নিয়ন্ত্রণ সম্পর্কিত লড়াই।

আরও পড়ুন : ভারতে গোলাগুলিতে নিহত ৪

তিনি বলেন, সকালে এ হামলার সময় বন্দরে দেড় থেকে দুই হাজার মানুষ ছিল। জেলেরা কারিগরী কাজের স্বার্থে বন্দরটিতে অবস্থান করে থাকে।

তিনি আরো বলেন, ‘সেখানের জেলেরা একটি অপরাধী সংগঠনের ‘নিরাপত্তাকে অগ্রাধিকার’ দেওয়ার কারণে এ হামলা চালানো হয়।

টুইটার বার্তায় পাবলিক প্রসিকিউটর বলেছেন, হামলার পর বন্দর থেকে ৭ জনের এবং পার্শ্ববর্তী একটি স্বাস্থ্য কেন্দ্র থেকে আরো দু’জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন : তীব্র দাবদাহে জনজীবন অতিষ্ঠ

প্রসঙ্গত, মারাত্বক অপরাধমূলক কর্মকান্ড ও ব্যাপক সহিংসতার কারণে গত ৩ মার্চ থেকে দারিদ্রপীড়িত এসমেরালদাস প্রদেশ জরুরি অবস্থার আওতায় রয়েছে। প্রদেশটি প্রতিদ্বন্দ্বী মাদক পাচারকারী চক্রের মধ্যে ক্রমবর্ধমান যুদ্ধ কেন্দ্রে পরিণত হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা