ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারতে গোলাগুলিতে নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পাঞ্জাব প্রদেশের বাথিন্দা সেনা ঘাঁটিতে গোলাগুলির ঘটনায় কমপক্ষে ৪ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন : বিশ্বে আরও ১৮৫ মৃত্যু

বুধবার (১২ এপ্রিল) সকালে এ গোলাগুলির ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভি।

এক বিবৃতিতে ভারতীয় সেনাবাহিনীর সাউথ ওয়েস্টার্ন কমান্ড জানান, ঐ এলাকা ঘিরে ফেলা হয়েছে। সেখানে কুইক রেসপন্স টিমের সদস্যদের পাঠানো হয়েছে। বর্তমানে দলটি অনুসন্ধান অভিযান চালাচ্ছে।

আরও পড়ুন : ট্রাক চাপায় সাইকেল আরোহীর মৃত্যু

এতে বলা হয়, বুধবার সকালে বাথিন্দা সেনা ঘাঁটির ভেতর গোলাগুলির ঘটনায় কুইক রেপপন্স টিমকে সক্রিয় করা হয়েছে। উক্ত এলাকা ঘিরে ফেলা ও বন্ধ করে দেওয়া হয়েছে। অনুসন্ধান অভিযান চলছে। এখন পর্যন্ত ৪ জন নিহত হওয়ার খবর জানা গেছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

বাথিন্দার জেষ্ঠ্য পুলিশ কর্মকর্তা জিএস খুরানা জানান, পুলিশ সদস্যরা ঘাঁটির বাইরে অপেক্ষা করছেন। তবে সেনাবাহিনী এখনো সেখানে প্রবেশের অনুমতি দেয়নি।

আরও পড়ুন : ডা. জাফরুল্লাহর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

পুলিশ কর্মকর্তা জানান, তার মনে হচ্ছে না এটি কোনো জঙ্গি বা সন্ত্রাসী হামলা। তার মতে, এটি অভ্যন্তরীণ কোনো সমস্যা হতে পারে।

খবর : এনডিটিভি

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা