ফাইল ছবি
আন্তর্জাতিক

বেইজিংয়ে বইছে বালুঝড়

আন্তর্জাতিক ডেস্ক: চীনের রাজধানী বেইজিংয়ে বালুঝড় বইছে। এই বালুঝড় আগামীকাল বুধবার সকাল পর্যন্ত বেইজিংসহ আরও বেশ কয়েকটি প্রদেশে বইতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন দেশটির আবহাওয়াবিদেরা।

আরও পড়ুন: যুদ্ধজাহাজ উদ্বোধন করলেন এরদোগান

গত কয়েক সপ্তাহ ধরেই বেইজিংয়ে বায়ুদূষণ তীব্র আকার ধারণ করেছে। প্রায় প্রতিদিনই অমৌসুমি বালুঝড় বইতে দেখা যাচ্ছে।

বেইজিংয়ের আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, আগামীকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত শানসি, হেবেই, শানডং, জিয়ানঝু, আনহুই, হেনান, হুবেই ও সাংহাইসহ অন্তত ১২টি প্রদেশে বালুঝড় বয়ে যেতে পারে।

আরও পড়ুন : বাংলাদেশ-জাপান সংলাপ অনুষ্ঠিত

আবহাওয়াবিদেরা বলছেন, বালুঝড়ের জন্য নীল আবহাওয়া সতর্কতা জারি করা হয়েছে। চীনে চার ধরনের আবহাওয়া সতর্কতা জারি করতে দেখা যায়। সবচেয়ে খারাপ আবহাওয়ার জন্য লাল সতর্কতা এবং তুলনামূলক কম খারাপের জন্য নীল সতর্কতা জারি করা হয়।

উত্তর চীন এবং প্রতিবেশী মঙ্গোলিয়ার মরুভূমিতে তাপমাত্রা বেড়ে যাওয়া ও বৃষ্টিপাত কমে যাওয়ার কারণে বালুঝড় অনেক বেড়েছে। ১৯৬০ সালের তুলনায় এখন চার গুণ বেশি বালুঝড় হয় বলে জানান বাস্তুসংস্থান ও পরিবেশ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা