ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

মিয়ানমারে সামরিক হামলায় নিহত ৫৩

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারে সামরিক শাসনের বিরোধীদের এক অনুষ্ঠানে সেনাবাহিনীর হামলায় অন্তত ৫৩ জন নিহত হয়েছেন। রয়টার্সের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আরও পড়ুন: মিনিকেট নাম দিয়ে চাল বিক্রি নয়

বিবিসি বার্মিজ, রেডিও ফ্রি এশিয়া (আরএএফএ) এবং ইরাবতী নিউজ পোর্টাল সাগাইং এলাকার বাসিন্দাদের উদ্ধৃত করে জানিয়েছে, এ হামলার ঘটনায় বেসামরিকসহ ৫৩ জন নিহত হয়েছেন।

ক্ষমতাসীন জান্তার বিরোধিতাকারী সশস্ত্র গোষ্ঠী পিপলস ডিফেন্স ফোর্সের (পিডিএফ) একজন সদস্য রয়টার্সকে জানিয়েছেন, তাদের স্থানীয় দপ্তর উদ্বোধনের সময় আয়োজিত অনুষ্ঠানে কয়েকটি জঙ্গি বিমান থেকে গুলিবর্ষণ করা হয়েছে।

পরিচয় প্রকাশে অনিচ্ছুক এই পিডিএফ সদস্য বলেন, এখন পর্যন্ত হতাহতের প্রকৃত সংখ্যা অজানাই রয়ে গেছে। আমরা এখনো মৃতদেহগুলো উদ্ধার করতে পারিনি।

আরও পড়ুন: রংপুরে বাসের ধাক্কায় নিহত ২

২০২১ সালে নির্বাচিত একটি সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করা মিয়ানমারের সামরিক বাহিনী গণতন্ত্রপন্থি বিরোধীদের ও বেসামরিকদের ওপর প্রাণঘাতী আক্রমণ চালিয়ে বিশ্বজুড়ে নিন্দা কুড়িয়েছে।

মানবাধিকার গোষ্ঠীগুলো, সংখ্যালঘু নৃগোষ্ঠীর বিদ্রোহী ও গণমাধ্যমের দেওয়া তথ্য অনুযায়ী, গত সপ্তাহে মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলীয় এক গ্রামে সরকারি বাহিনীর বিমান হামলায় শিশুসহ অন্তত আট বেসামরিক লোক নিহত হন।

আরও পড়ুন: বাখমুতের অধিকাংশই রাশিয়ার দখলে

জানুয়ারিতে একই অঞ্চলের একটি গ্রামে সামরিক বাহিনীর বোমাবর্ষণে অন্তত সাতজন নিহত হয়েছিল। আর গত সেপ্টেম্বরে সাগাইং এলাকায় একটি স্কুলে সামরিক হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে অনেক শিশু নিহত হয়েছিল।

মিয়ানমারের সামরিক বাহিনী বেসামরিকদের বিরুদ্ধে নৃশংসতা চালাচ্ছে, আন্তর্জাতিক সম্প্রদায় এমন অভিযোগ করলেও দেশটির ক্ষমতা দখল করা বাহিনীটি এ অভিযোগ অস্বীকার করেছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা