আন্তর্জাতিক

মিয়ানমারে গণমাধ্যমের কণ্ঠরোধ করার চেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে চলমান সামরিক শাসন বিরোধী বিক্ষোভে অংশগ্রহণকারীদের ওপর নারকীয় নৃশংসতার পাশাপাশি এবার গণমাধ্যমের কণ্ঠরোধ করতে মরিয়া মিয়ানমারের সামরিক সরকার।

একের পর এক সংবাদ সংস্থার লাইসেন্স বাতিল এবং দেশের সংবাদকর্মীদের গ্রেফতারের ধারাবাহিকতায় দেশটিতে এবার আটক করা হয়েছে বিবিসির এক সংবাদিককে।

শুক্রবার (১৯ মার্চ) জান্তাবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে নতুন করে আরও ৮ জন নিহত হয়েছেন। দেশটিতে চলমান বিক্ষোভে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৩ জনে।

নিজ দেশের সাধারণ মানুষের ওপর মিয়ানমার সেনাবাহিনীর এমন নৃশংস নির্যাতন যেন প্রতিদিনের চিত্র। আন্দোলনকারী সন্দেহ হলেই নাগরিকদের ওপর অমানবিক অত্যাচার চালাচ্ছে নিরাপত্তা বাহিনী।

এসব অত্যাচার নির্যাতন সহ্য করেও দেড় মাসের বেশি সময় ধরে জান্তাবিরোধী বিক্ষোভ চালিয়ে যাচ্ছে সাধারণ মানুষ। শুক্রবারও দেশটির বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়। এতে আবারও গুলি চালায় নিরাপত্তা বাহিনী। হতাহত হন বেশ কয়েক জন।

শুধু বিক্ষোভকারীদের দমন করেই ক্ষান্ত নয় মিয়ানমারের জান্তা সরকার। সাধারণ মানুষের ওপর নির্যাতন-নিপীড়নের খবর যাতে প্রকাশ না পায় সে জন্য গণমাধ্যমের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ আরোপ করা করেছে কর্তৃপক্ষ।

শুক্রবার আটক করা হয়েছে বিবিসির সাংবাদিক অং থুরাসহ দুই সংবাদকর্মীকে। এ নিয়ে দেশটিতে ৪০ সাংবাদিককে আটক করা হয়েছে। এমন অবস্থায় মিয়ানমারকে সহিংসতা বন্ধে পদক্ষেপ নিতে আহ্বান অব্যাহত রেখেছে বিশ্বের বিভিন্ন দেশ।

শুক্রবার দেশটির জান্তা সরকারের নির্যাতনের নিন্দা জানিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো ইউদোদো। তিনি আরও বলেন, মিয়ানমারের চলমান ঘটনায় আমরা খুবই উদ্বিগ্ন। যারা এখন পর্যন্ত নিহত হয়েছেন ইন্দোনেশীয় জনগণের পক্ষ থেকে তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। আশা করছি, রক্তপাত বন্ধে বর্তমান সরকার দ্রুত সিদ্ধান্ত নেবে।

মিয়ানমারে ১ ফ্রেব্রুয়ারি থেকে শুরু হওয়া বিক্ষোভে এখন পর্যন্ত মারা গেছেন ২ শতাধিক মানুষ। আহত হয়ে চিকিৎসাধীন আছেন আরও অনেকে। সূত্র বিবিসি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা