অ্যাস্ট্রাজেনেকার টিকা নিলেন বরিস জনসন
আন্তর্জাতিক

অ্যাস্ট্রাজেনেকার টিকা নিলেন বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস প্রতিরোধে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত টিকা নিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন।

শুক্রবার (১৯ মার্চ) তিনি লন্ডনের সেইন্ট থমাস হাসপাতালে টিকা নেন। আন্তর্জাতিক গণমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

গণমাধ্যমে প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, বরিস জনসন তার বাম বাহুতে অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ গ্রহণ করছেন। যে টিকা ইউরোপীয় ইউনিয়নের ১৩টি রাষ্ট্র আপাতত বন্ধ রেখেছে রক্ত জমাট বাধে এমন ধারণা থেকে।

তবে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউরোপীয় মেডিসিন এজেন্সি জানিয়েছে, এই ভ্যাকসিন ঝুঁকির চেয়ে উপকার অনেক বেশি। এ টিকার সঙ্গে ব্লাড ক্লট বা রক্ত জমাট বাধার কোন প্রমাণ নেই বলেও তারা জানিয়েছে।

টিকা নেওয়ার পর তিনি সাংবাদিকদের বলেন, আক্ষরিকভাবে তেমন কিছুই অনুভব করিনি। খুব ভালোভাবে টিকা নিয়েছি। এর প্রক্রিয়া খুব তাড়াতাড়ি।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা