আন্তর্জাতিক

জার্মানিতে করোনার তৃতীয় ঢেউ

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপের দেশ জার্মানিতে আবারও করোনা সংক্রমণ বৃদ্ধি পেতে শুরু করেছে। দেশটির কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, ইউরোপে করোনার তৃতীয় ঢেউ শুরু হয়েছে।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, করোনা মহামারির তৃতীয় ঢেউ নিয়ে আতঙ্কের মধ্যে এক মাসেরও বেশি সময়ের জন্য ফের লকডাউনে যাচ্ছে ফ্রান্সের রাজধানী প্যারিস।

শুক্রবার (১৯ মার্চ) জার্মান চ্যান্সেলর এ্যাঞ্জেলা মার্কেল বলেছেন, তিনি বিশ্বাস করেন না যে এ্যাস্ট্রাজেনেকার টিকা ক্ষতি করে। ৬৬ বছর বয়সী জার্মান চ্যান্সেলর বলেন, আমি এ্যাস্ট্রাজেনেকার টিকা নিব। আমি এর পার্শ্বপ্রতিক্রিয়া দেখতে চাই।

জার্মান চ্যান্সেলর এ্যাঞ্জেলা মার্কেল বলেছেন, জার্মানিতে আবারও বাড়তে শুরু করেছে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ। তাই ফের লকডাউনে যেতে হতে পারে ।

এদিকে, ফ্রান্স, পোল্যান্ড এবং ইউরোপের অন্যান্য দেশও আবারও করোনা বিধিনিষেধ আরোপ করতে শুরু করেছে। জার্মানির স্বাস্থ্যমন্ত্রী জেনস স্পান বলেছেন, করোনা ভাইরাসের সংক্রমণ উল্লেখযোগ্যভাবে হ্রাস করার জন্য ইউরোপে প্রয়োজনীয় ভ্যাকসিনের অভাব রয়েছে।

তিনি সাংবাদিকদের বলেন, পরিস্থিতি সম্পর্কে আমাদের সৎ হতে হবে- ইউরোপে তৃতীয় তরঙ্গ থামানোর জন্য পর্যাপ্ত ভ্যাকসিন নেই। ইইউ-এর ১৩টি দেশ অক্সফোর্ড-এ্যাস্ট্রাজেনেকার টিকা প্রয়োগ বাতিল করেছে। যার ফলেও ইউরোপে টিকা প্রয়োগ বিলম্বিত হচ্ছে বলে তিনি জানান।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা