রাজনীতি
সাংবাদিকদের প্রতি গয়েশ্বর

‘গণতন্ত্র প্রতিষ্ঠায় আসুন ঐক্যবদ্ধ হই’

নিজস্ব প্রতিবেদক : গণতন্ত্র ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, সাংবাদিক ভাই-বোনদেও আহ্বান জানাব, আসুন আমরা মুক্তিযুদ্ধের মূল চেতনা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার স্বার্থে ভোট ও ভাতের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হই। তাহলে দেশে আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা হবে। আইনের শাসন প্রতিষ্ঠা করা গেলে ক্ষমতাই যারাই থাকুক কারো সাথেই সরকার অন্যায় করতে পারবে না।

শুক্রবার (২১ মে) জাতীয় প্রেসক্লাবে ‘সাংবাদিক রোজিনা ইসলাম, সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী, নারী নেত্রী নিপুণ রায় চৌধুরীসহ রাজনৈতিক নেতাকর্মীদের মুক্তি দাবিতে এক আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।

মহিলা দলের উদ্যোগে অনুষ্ঠিত এই আলোচনা সভায় সংগঠনের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, সাবেক সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি, সাংবাদিক নেতা আবদুল হাই শিকদার, কাদের গনি চৌধুরী প্রমুখ।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপি নেতাকর্মী ও সাংবাদিক রোজিনা ইসলামসহ সাংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে সরকার এ পর্যন্ত যত অভিযোগ এনেছে তা দেশের মানুষ বিশ্বাস করে না বলে মন্তব্য করেন গয়েশ্বর চন্দ্র রায়।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, বুঝলাম আপনারা সরকারের দুর্নীতি অন্যায়ের বিরুদ্ধে আপনারা লিখতে পারবেন না। তাহলে গণতান্ত্রিক আন্দোলন ও মানুষের ভোট ভাতের অধিকার আদায়ের পক্ষে থাকা গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া, তারেক রহমানসহ রাজনীতিবিদদের বিরুদ্ধে পোস্টমর্টেম করে অসত্য লিখেন কেন ?

তিনি বলেন, আজ যদি সাগর-রুনি হত্যার বিচার হতো তাহলে সাংবাদিক রোজিনা ইসলামকে এভাবে গ্রেপ্তার করার সাহস সরকার দেখাতে পারতো না। নারী নেত্রী নিপুণ রায় চৌধুরীকে মিথ্যা ভিত্তিহীন মামলায় গ্রেপ্তার করে কারাগারে রাখা হয়েছে। সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী কারাগারে। তাদের জামিন দেয়া হচ্ছে না। আমরা যদি ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম করে সরকারের অন্যায়ের প্রতিবাদ করতে না পারি, এই সরকারকে সরাতে না পারি একে একে এভাবে আমাদের সবাইকে কারাগারে যেতে হবে।

সান নিউজ/টিএস/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা