রাজনীতি

‘খালেদা জিয়ার বাসায় ফেরা অনিশ্চিত’

নিজস্ব প্রতিবেদক : ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বেগম খালেদা জিয়ার। তবে আরও কিছু স্বাস্থ্যগত জটিলতার কারণে খুব শিগগিরই হাসপাতাল থেকে বাসায় ফেরা হচ্ছে না বিএনপি নেত্রীর।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের দায়িত্বশীল এক চিকিৎসক বলছেন, তাকে দ্রুত সুস্থ করতে তুলতে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে। এদিকে বেগম জিয়ার বাড়ি ফেরার প্রতীক্ষায় দলীয় নেতাকর্মীরা। শীর্ষ নেতারা বলছেন, স্বাভাবিক জীবনে ফিরলে দলের সাংগঠনিক অবস্থা মজবুতের পাশাপাশি আন্দোলনের দিকনির্দেশনা দেবেন বিএনপি চেয়ারপারসন।

করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার কেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর তিন সপ্তাহেরও বেশি সময় ধরে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া। এ মাসের শুরুর দিকে শ্বাসকষ্টের কারণে শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে পরিবারের পক্ষ থেকে তাকে বিদেশে নিয়ে চিকিৎসার আবেদন জানানো হলেও আইনি বাধ্যবাধকতায় তা আটকে যায়।

পরবর্তীতে ধীরে ধীরে শ্বাসকষ্ট কমে যাওয়ার সঙ্গে বেগম জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হতে থাকে। এ অবস্থায় তাকে কবে হাসপাতাল থেকে বাসায় নিয়ে যাওয়া এ নিয়ে শুরু হয়েছে আলাপ-আলোচনা।

সম্প্রতি তার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেনকে জিজ্ঞেস করা হলে তিনি সাংবাদিকদের জানান, মেডিকেল বোর্ড গুরুত্বসহকারে বেগম জিয়ার চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছে। এই চিকিৎসা কার্যক্রমকে দীর্ঘমেয়াদি বলে উল্লেখ করেন তিনি।

এজেডএম জাহিদ হোসেন বলেন, তার বয়সীদের করোনা-পরবর্তী শারীরিক অবস্থা কেমন হতে পারে তা ধারণা করা অনেক কঠিন বিষয়।

এভারকেয়ার হাসপাতালের একজন দায়িত্বশীল চিকিৎসক বিষয়টি পরিষ্কার করে বলেন, বেগম জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হলেও স্বাস্থ্যগত বেশকিছু জটিলতা থাকায় এখনই তিনি হাসপাতাল থেকে বাসায় যেতে পারবেন না।

এদিকে, দলীয় চেয়ারপারসন কবে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরবেন সেদিকে তাকিয়ে আছেন নেতাকর্মীরা। বিএনপিকে সাংগঠনিকভাবে দুর্বল অভিহিত করে দলের ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, বিএনপি এখন সাংগঠনিকভাবে দুর্বল। বিএনপির নেতাকর্মী সবার মধ্যে নানা রকমের অসন্তোষ। সুতরাং, বেগম জিয়া বা তারেক রহমান বিএনপির নেতাকর্মীদের সঙ্গে বসে নতুন করে ছক করে আন্দোলনে যেতে হবে।

গত ১০ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে ২৭ এপ্রিল এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বেগম খালেদা জিয়া।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা