রাজনীতি

বিএনপি-জামায়াত চেয়েছিল নির্বাচন যেন না হয় : আইনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ২০১৪ সালে বিএনপি-জামায়াত চেয়েছিলো নির্বাচন যেন না হয়, কারণ নির্বাচন না হওয়া মানে গণতন্ত্রের ব্যাঘাত ঘটা।

বুধবার (৩০ ডিসেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা পরিষদ মিলনায়তনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত 'গণতন্ত্রের বিজয় দিবস' অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, “দেশে গণতন্ত্র অব্যাহত রাখার চেষ্টা করে যাচ্ছেন জননেত্রী শেখ হাসিনা। কিন্তু বিএনপি-জামায়াত সেই প্রচেষ্টা বাধাগ্রস্ত করার ষড়যন্ত্রে এখনও লিপ্ত।”

এ সময় আইনমন্ত্রী উপজেলার দলীয় নেতাকর্মীদের মধ্যে যে বিভেদ রয়েছে তা ভুলে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক এমজি হাক্কানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাওসার ভুইয়া জীবন, উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক কাজী মো. আজহারুল ইসলাম, রুহুল আমিন ভুইয়া বকুল, পৌর মেয়র মো. এমরান উদ্দিন জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী, উপজেলা যুবলীগ সভাপতি এমএ আজিজ, উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক আফজাল হোসেন রিমন ও যুগ্ম-আহ্বায়ক কাজী মানিক।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা