রাজনীতি

বিএনপি এখন আর রাজনীতির মাঠে নেই : তোফায়েল

নিজস্ব প্রতিনিধি, ভোলা : বিএনপি এখন আর রাজনীতির মাঠে নেই বলে মন্তব্য করেছেন সাবেক বাণিজ্যমন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ। তিনি বলেছেন, “বিএনপি একের পর এক ভুলের রাজনীতি করছে। প্রথম ভুল করেছিল ২০১৪ সালের নির্বাচনে অংশ না নিয়ে। যে কারণে বিএনপি এখন আর রাজনীতির মাঠে নেই। আছে ষড়যন্ত্রের মাঠে। আজ তাদের করুন অবস্থা।”

বুধবার (৩০ ডিসেম্বর) দুপুরে আওয়ামী লীগ সরকারের ২ বছর পূর্তি ও গণতন্ত্র রক্ষা দিবস উপলক্ষে বিজয় র‌্যালি ও সমাবেশ ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তোফায়েল বলেন, “২০১৪ সালের নির্বাচন হলেছিলো সুষ্ঠ ও নিরপেক্ষ। আওয়ামী লীগ ব্যাপক জনপ্রিয়তা নিয়ে সেই নির্বাচনে বিজয়ী হয়েছে। ১৯৭০ এর সাধারণ নির্বাচনের মতো ২০১৮ সালের নির্বাচনেও আওয়ামী লীগ ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। চলতি সপ্তাহে পৌরসভা নির্বাচনেও আওয়ামী লীগ ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। ৬৫ শতাংশ ভোট পড়েছে এ নির্বাচনে। পৌরনির্বাচনও আবাধ, সুষ্ঠু ও নিরেপক্ষ হয়েছে।”

এরআগে, বিশাল শোডাউন ও বর্ণাঢ্য র‌্যালি, মিছিল ও সমাবেশের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের দুই বছর পূর্তি ও গণতন্ত্র দিবস পালন হয়। শহরের ভাসানী মঞ্চের সমাবেশে বক্তব্য রাখার পাশপাশি র‌্যালির উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা