রাজনীতি

আমি হাজারটা মামলা খেতেও প্রস্তুত আছি : নিক্সন

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর : ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, “মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, ঠিক তখনই তার উল্টো চিত্র ভাঙ্গা উপজেলা প্রশাসনে। প্রশাসনের দুই কর্মকর্তা ভাঙ্গাবাসীকে ব্যবহার করে যেভাবে কোটি কোটি টাকার বাণিজ্য করে যাচ্ছে। দুর্নীতি প্রতিরোধ করতে একটা কেন, হাজারটা মামলা খেতেও আমি প্রস্তুত আছি। তাতে মনে হয় দেশে আইন বলে কিছু নেই।”

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় ফরিদপুরের ভাঙ্গা পৌর সদরের ভাঙ্গা বাজারে টিনপট্টিতে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিক্সন বলেন, “অন্যায়, অনিয়ম ও দুর্নীতি বন্ধ করতে প্রয়োজনে রাস্তা অবরোধ করা হবে। আগামী ১১ই জানুয়ারির মধ্যে ভাঙ্গা বাজারের বরাদ্দ দেয়া জমির সঠিক বন্টন না হলে প্রয়োজনে রাস্তা অবরোধ করে হরতাল কর্মসূচি পালন করা হবে।

তিনি আরও বলেন, “ইউএনও রকিবুর রহমান খান ও এসিল্যান্ড আল-আমিন তাদের ইচ্ছামত অনিয়ম করে যাচ্ছেন। দেশের সকল মিডিয়ায় তাদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ হচ্ছে, তারপরেও সে বহাল তবিয়তে তাদের বাণিজ্য করে যাচ্ছেন। ভাঙ্গা বাজারের ভেতরে সরকারি জায়গার ৮৮টি দোকান বরাদ্দের নামে তারা কোটি কোটি টাকার বাণিজ্য করেছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানায়- জরুরি ভিত্তিতে একটি বিভাগীয় তদন্ত এদের বিরুদ্ধে করা হউক।”

আগামী ১১ই জানুয়ারির মধ্যে বরাদ্দ দেয়া জমির সঠিক বন্টন না হলে প্রয়োজনে রাস্তা অবরোধ করে লাগাতার হরতাল পালন করা হবে। সাপ্তাহিক ভাঙ্গার কণ্ঠ পত্রিকার সম্পাদক মজিবর মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম হাবিবুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফাইজুর রহমান প্রমুখ।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা