গণতন্ত্রের পক্ষে বাবলার শান্তি মিছিল
রাজনীতি

গণতন্ত্রের পক্ষে বাবলার শান্তি মিছিল

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ২য় বর্ষপূর্তি উপলক্ষে গণতন্ত্রের পক্ষে সাদা পতাকা নিয়ে শান্তি মিছিল করেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা ।

বুধবার (৩০ ডিসেম্বর) দুপুরে তার নিজ নিবাচর্নী এলাকা রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা থেকে মিছিলটি শুরু হয়ে দোলাইরপাড় চৌরাস্তায় এসে শেষ হয়।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আবু হোসেন বাবলার ব্যক্তিগত উদ্যোগে অনুষ্ঠিত শান্তি মিছিলে স্থানীয় জাতীয় পার্টির কয়েক হাজার নেতাকর্মী ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।

মিছিল পূর্ব শান্তি সমাবেশে সংসদ সদস্য বাবলা বলেন, ২০১৪ সালে দেশের ক্রান্তিলগ্নে জাতির পিতার কন্যা শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে জাতীয় পার্টি গণতন্ত্র ও সংবিধান রক্ষার জন্য নির্বাচনে অংশ নেয় । একই ভাবে ২০১৮ সালেও জাতীয় পার্টি আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতার ভিত্তিতে নির্বাচনে অংশ নিয়েছিলো। আসন ভিত্তিক সমাঝোতার মাধ্যমে নির্বাচন পৃথিবীর বড় বড় গণতান্ত্রিক রাষ্ট্রেও হয়ে থাকে। এটি রাজনৈতিক কৌশলের অংশ।

তিনি বলেন, ২০০৮ সালেও জাতীয় পার্টি দেশের বৃহত্তর স্বার্থে আওয়ামী লীগের সঙ্গে মহাজোট করে নির্বাচন করেছিলো । এর মধ্য দিয়ে জাতীয় পার্টি যেমন দেশের গণতন্ত্র সংবিধান সম্মুন্নত রাখার সহায়ক শক্তি হিসেবে দেশ বিদেশে সমাদৃত হয়েছে, ঠিক তেমনি দেশের উন্নয়ন অগ্রগতিতেও জাতীয় পার্টি মুখ্য অবদান রয়েছে।

সমাবেশে আরো বক্তব্য রাখেন- জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা কে. এম সোবহান,সারফুদ্দিন আহমেদ শিপু, আক্তার হোসেন দেওয়ান, শেখ মাসুক রহমান, সুজন দে, শাহনাজ পারভিন শ্যামপুর থানা জাপার সভাপতি কাওসার আহমেদ, সাধারণ সম্পাদক ইব্রাহিম মোল্লা, কদমতলী থানর সভাপতি শামসুজ্জামান কাজল, জাপা নেতা জহিরুল ইসলাম জহির, হানিফ সর্দার।

সান নিউজ/টিএস/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা