রাজনীতি

‘ভোট ডাকাতি’র প্রতিবাদে রাজধানীতে ছাত্রদলের মিছিল

নিজস্ব প্রতিবেদক : ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকনের নেতৃত্বে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদি ছাত্রদল। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ভোট ডাকাতি’র প্রতিবাদে এ মিছিল করে ছাত্রদল।

বুধবার (৩০ ডিসেম্বর) পুরে মিছিলটি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

২০১৮ সালের ৩০শে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের রাতে ‘ভোট ডাকাতি’ হয়েছে উল্লেখ করে এ দিনটিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালনের অংশ হিসেবে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে ভোট ডাকাতির প্রতিবাদ ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়া হয়।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, সহ সভাপতি আশরাফুল আলম লিংকন, পার্থদেব মন্ডল, মামুন খান, সাজিদ হাসান বাবু, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন রাজু, তানজিল হাসান, রিয়াদ ইকবাল, সহ সাধারণ সম্পাদক সাখওয়াত হোসাইন, সাবেক সদস্য ফয়সাল আহম্মেদ সোহেল প্রমুখ।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা