ছবি: সান নিউজ
রাজনীতি

সরকার গঠনের পর প্রতিশ্রুতি অনুযায়ী কাজ শুরু করেছে বিএনপি

মাদারীপুর  প্রতিনিধি

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, বিএনপি সরকার গঠনের সাথে সাথে প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রতিশ্রুতি বাস্তবায়নে কৃষক কার্ড,ফ্যামিলি কার্ড,ইমামদের ভাতা,খাল খনন কর্মসূচি,বৃক্ষরোপণ কর্মসূচি এই ছয় মাসে তার প্রতিশ্রুতির প্রত্যেকটি কাজ তিনি শুরু করে দিয়েছে।শুক্রবার সকালে কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের পশ্চিম আলীপুর নদীর পাড় ভেরিবাধ এলাকায় কৃষি সম্পসারণ অধিদপ্তরের বাস্তবায়নে দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খোকন তালুকদার আরো বলেন,আল্লাহ যদি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সুস্থ রাখেন ইনশাল্লাহ বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে।কৃষি ক্ষেত্রে প্রধানমন্ত্রী তারেক রহমান যেভাবে ভূমিকা রাখছেন তাতে আমরা মনে করি কৃষি পণ্য উৎপাদনে বাংলাদেশ বিশ্বের সর্বোচ্চ অবস্থানে চলে যাবে এবং বাংলাদেশের কৃষি পন্য খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে বিদেশে রপ্তানি করতে সক্ষম হবে।

এসময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলার কৃষি অফিসার সন্দীপ বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী,সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি,পূর্ব এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নেয়ামুল আকন,পূর্ব এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আলাউদ্দিন সরদার,সাধারণ সম্পাদক কাঞ্চন মিয়াসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা