ছবি: সান নিউজ
সারাদেশ

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর  প্রতিনিধি

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অবহেলিত খালের খননকাজ তদারকি ও পরিদর্শন করা হয়েছে। খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা এবং বর্ষা মৌসুমে এলাকার জলাবদ্ধতা নিরসনে এই খনন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

পরিদর্শনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য এবং মাদারীপুর জেলা বিএনপির সদস্যসচিব জাহান্দার আলী জাহান।

কাজের অগ্রগতি পর্যালোচনা শেষে জাহান্দার আলী জাহান বলেন, “এলাকার পরিবেশ রক্ষা এবং নাগরিকদের জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্তি দিতে খালটি পুনরুদ্ধার করা অত্যন্ত জরুরি ছিল। কাজের গুণগত মান বজায় রেখে দ্রুত সময়ের মধ্যে এই খননকাজ শেষ করতে হবে, যেন সাধারণ মানুষ এর সুফল পেতে পারেন।”

এ সময় উপস্থিত ছিলেন উপসচিব ও মাদারীপুর পৌরসভার প্রশাসক মোসা. জেসমিন আকতার বানু, মাদারীপুর পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং মাদারীপুর জেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের জ্যেষ্ঠ ও স্থানীয় নেতৃবৃন্দ।

পরিদর্শনকালে পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা ও প্রকৌশলীরা খননকাজের সার্বিক কারিগরি বিষয় ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তুলে ধরেন। স্থানীয় এলাকাবাসী এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং কাজ দ্রুত সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা