ছবি: সান নিউজ
রাজনীতি

'মোদিকে নিয়ে হাসিনাকে ফিরে আসতে হতে পারে' 

মোংলা  প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, "শেখ হাসিনা যেখানেই যান, সেখানকার পরিস্থিতি অস্থিতিশীল হয়ে ওঠে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে শুধু একা নয়, মনে হয় মোদিকেও সাথে নিয়ে আসতে হতে পারে। ভারতের বর্তমান পরিস্থিতির কারণে মোদিকেও দেশটি থেকে পালাতে হতে পারে।"

বুধবার রাত ১০ টায় মোংলা পৌরসভার শাপলা চত্বর সংলগ্ন শফিউল্লাহ সড়কে জাতীয় নাগরিক পার্টির ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, "শেখ হাসিনার ছেলে হচ্ছেন আমেরিকান নাগরিক, মেয়ে কানাডিয়ান নাগরিক, বোন ব্রিটেনের নাগরিক এবং বোনের ছেলে-মেয়েরাও ব্রিটেনের নাগরিক। উনার আত্মীয়-স্বজনের কেউ বাংলাদেশের নাগরিক নন। যিনি 'পালাব না' বলে পালিয়ে যান, তিনি 'আসি আসি' বলেও কখনো আসবেন না।"

তবে তিনি আরও যোগ করে বলেন, "আমরা চাই তিনি ফিরে আসুক। কারণ, দেশের মানুষের একটি আক্ষেপ রয়েছে। এ ধরনের এক ফ্যাসিস্টকে ফাঁসির দড়িতে ঝুলতে দেখার তীব্র আগ্রহ বাংলাদেশের প্রতিটি মানুষের আছে।

বক্তব্যে দেশের বর্তমান সার্বিক রাজনৈতিক পরিস্থিতি ও মানবাধিকার নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করে হাসনাত আবদুল্লাহ বলেন, "তারেক রহমান ক্ষমতা গ্রহণের পর শেখ হাসিনার আমলের মত মোংলায় গুমের পুনরাবৃত্তি ঘটেছে, যা বর্তমান বিএনপি সরকারের জন্য একটি কালো অধ্যায় হিসেবে রচিত হলো। তারেক রহমান ক্ষমতা গ্রহণের পরও বিগত সরকারের নিপীড়নমূলক ব্যবস্থা বিএনপি সরকার এখনো টিকিয়ে রেখেছে।"

গুম কমিশনের বিষয়ে উল্লেখ করে তিনি বলেন, "গুম কমিশন গঠনের সুপারিশ করা হলেও, যে দলের সবচেয়ে বেশি নেতা-কর্মী একসময় নির্যাতিত হয়েছেন, আজ সেই দলটিই গুম কমিশনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। দেশে বর্তমানে হাসিনা-কাঠামো অত্যন্ত যত্নে টিকিয়ে রাখা হয়েছে।"

দক্ষিণাঞ্চলের দীর্ঘদিনের বঞ্চনার কথা তুলে ধরে হাসনাত আবদুল্লাহ প্রতিশ্রুতি দেন, "মোংলা-খুলনা সড়ক চার লেনে উন্নীত করা এবং মোংলা নদীর ওপর একটি ঝুলন্ত সেতু নির্মাণ দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি। জাতীয় নাগরিক পার্টি জনগণের এই অধিকার প্রতিষ্ঠা ও এসব উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে রাজপথে থাকবে।"

সরকারের সমালোচনা করে হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, "সরকার সাধারণ মানুষের জন্য কর্মসংস্থানের আশ্বাস দিলেও বাস্তবে কেউ কোনো কর্মসংস্থান পায়নি। সাধারণ মানুষের হাতে কাজ দেওয়ার পরিবর্তে তুলে দেওয়া হয়েছে মাদক। এমনকি স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির সামনের পথ দিয়েই মাদকের করিডোর পরিচালিত হচ্ছে।" গণমাধ্যমের বিষয়ে তিনি বলেন, "মিডিয়া মাফিয়ারা আজ গণমাধ্যমকে ব্যবহার করে কোটি কোটি টাকা কামালেও সাধারণ গণমাধ্যমকর্মীরা তাদের ন্যায্য বেতন পাচ্ছেন না।"

সভায় আসন্ন মোংলা পোর্ট পৌরসভা নির্বাচনে এনসিপির দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মোল্যা রহমাতুল্লাহকে মেয়র পদপ্রার্থী হিসেবে আনুষ্ঠানিক পরিচয় করিয়ে দেন হাসনাত আবদুল্লাহ।

কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু (এমপি), কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক, যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, আলী আহসান জুনায়েদ এবং স্থানীয় নেতা মৃধা মাজেদুল ইসলাম, আবু হাসান, মো. জুবায়ের, জাহিদ হাসান, মো. সোহেলসহ এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মা...

অপ্রতিরোধ্য বার্সেলোনাকে থামাবে কে?

লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছ...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা