ছবি: সান নিউজ
রাজনীতি

রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠী  বর্জনের  আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর 

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি 

নরসিংদীর মনোহরদী উপজেলায় এক অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, একাত্তরে যারা মা-বোনদের পর নির্যাতন চালিয়েছে, বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে জড়িত ছিল, সেই রাজাকারদের রাজনৈতিক গুষ্টিকে বর্জন করতে হবে। অন্যথায় বাংলাদেশের অস্তিত্ব রক্ষা করা কঠিন হয়ে পড়বে।

শনিবার (১৮জুলাই) বিকেলে উপজেলার গাঙ্গুলকান্দি ভূইয়া বাজার সংলগ্ন মাঠে আয়োজিত "নব দিগন্ত ক্লাবের মেধাবৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, বাংলাদেশের বিরুদ্ধে এখনো নানা ষড়যন্ত্র চলছে। তাই নতুন প্রজন্মের সামনে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে, যাতে তারা দেশের স্বাধীনতার প্রকৃত ইতিহাস জানতে পারে।

সরকারের উন্নয়ন কার্যক্রমের কথা তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার "সবার আগে দেশ "নীতিতে কাজ করে যাচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতের উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে যার সুফল জনগণ পেতে শুরু করেছে।

নব দিগন্ত ক্লাবের চেয়ারম্যান প্রফেসর মুস্তাক আহমেদ ভূঁইয়ার সভাপতিতে অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহান,সহকারী কমিশনার (ভূমি) মোঃ সজিব মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান মোহাম্মদ জুনায়েদ, এবং মনোহরদী উপজেলা বিএনপি'র সদস্য ও সচিব আমিনুর রহমান সরকার দুলন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে স্বাস্থ্যমন্ত্রী ৪০ জন মেধাবী শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তির ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত প্রবাসীরা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন...

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে চবি ছাত্রদল নেতা শোকজ

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্...

৬ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

দেশের ৬টি জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির আভাস দিয়েছ...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা