সারাদেশ
 ২৫ কোটি টাকা ব্যয়

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

মাদারীপুর  প্রতিনিধি

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও উঠে গেছে বিটুমিন ও পাথর, আবার কোথাও কোথাও ঢালাই ভেঙে রড বেরিয়ে এসেছে । ফলে চরম ঝুঁকি নিয়ে চলাচল করছেন হাজার হাজার মানুষ। সড়ক ও জনপথ বিভাগ সুত্রে জানাগেছে ২০২৫-২৬ অর্থবছরে প্রায় ২৫ কোটি ১০ লাখ ৮২ হাজার টাকা ব্যয়ে মাদারীপুর সদর পোষ্ট অফিস মোড় থেকে মস্তফাপুর পর্যন্ত প্রায় সাড়ে সাত কিলোমিটার সড়ক পুন:র্নির্মাণের অনুমোদন দেওয়া হয়।সেমতে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের তত্ত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ‘অরিয়েন্ট ট্রেডিং অ্যান্ড বিল্ডার্স লিমিটেড’ (টেন্ডার আইডি: ১১৭৬২৯১)। চলতি বছরের মার্চে নির্মাণকাজ শুরু হলেও কয়েক মাসের মধ্যেই সড়কের বিভিন্ন অংশে মারাত্মক ত্রুটি দেখা দেয়। চলতি বছর নভেম্বরে পুরো কাজ শেষ হওয়ার কথা।

সরেজমিনে দেখা যায়, ইটেরপুল বাজার এলাকায় ঢালাইয়ের শুরু ও শেষাংশ মিলিয়ে অন্তত ২৫টি স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে। এছাড়া সদর থানা রোড সংলগ্ন অংশে বিটুমিন উঠে গিয়ে সড়ক অসমান ও বিপজ্জনক হয়ে পড়েছে। সাম্প্রতিক বৃষ্টির পানি জমে গর্তগুলো আরও ঝুঁকিপূর্ণ রূপ নিয়েছে। ফলে ভারী যানবাহন চলাচলের সময় প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা হচ্ছে।

স্থানীয় বাসিন্দা রাকিব হাসান প্রেম জানান , এ সড়কে নির্মাণকাজে নিম্নমানের উপকরণ ব্যবহার ও তদারকির চরম ঘাটতির কারণেই অল্প সময়ের মধ্যে সড়কটির এই বেহাল দশা হয়েছে। বাগেরপাড় এলাকার বাসিন্দা মাহমুদুল হাসান বলেন, শুরুতেই কাজের মান নিয়ে আমরা প্রতিবাদ করেছিলাম। কিন্তু সংশ্লিষ্টরা আমাদের কথা গুরুত্ব দেননি। এখন সেই অব্যবস্থাপনার ফল পুরো এলাকার মানুষকে ভোগ করতে হচ্ছে।

স্থানীয় ব্যবসায়ী মোস্তাফিজ টুটুল বলেন, নির্মাণকাজ চলার সময়েই একাধিকবার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছিলাম। কিন্তু কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এখন কোটি কোটি টাকার সরকারি এই সড়কের স্থায়িত্ব ও মান নিয়েই প্রশ্ন উঠেছে। হরিকুমারিয়া এলাকার সিপলু শরীফ,স্বরণ ফকিরসহ স্থানীয় একাধিক এলাকাবাসী বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট তদারকি কর্তৃপক্ষের দায়িত্বহীনতার কারণেই সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত হয়নি। আজ যেদিকে নির্মান হচ্ছে, কাল সেখানে গর্ত তৈরি হচ্ছে। এভাবে কোটি টাকা নষ্ট করার কী দরকার। তারা পুরো প্রকল্পের গুণগত মান ও অনিয়ম যাচাইয়ে স্বাধীন তদন্ত কমিটি গঠনের জোর দাবি জানান।

এ বিষয়ে বক্তব্য জানতে ঠিকাদারি প্রতিষ্ঠান অরিয়েন্ট ট্রেডিং অ্যান্ড বিল্ডার্স লিমিটেডের স্বত্বাধিকারীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। তবে নাম প্রকাশ না করার শর্তে প্রতিষ্ঠানের এক প্রতিনিধি দাবি করেন, সড়কের মেরামতকাজের কথা বলে সড়ক বিভাগের কিছু কর্মকর্তা তাদের কাছ থেকে অর্থ নিয়েছেন। তবে এ দাবির পক্ষে তিনি কোনো দাপ্তরিক প্রমাণ উপস্থাপন করতে পারেননি।

এদিকে তীব্র সমালোচনার মুখে বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল থেকে সড়ক ও জনপথ বিভাগ বিটুমিন, বালু ও ইট দিয়ে ক্ষতিগ্রস্ত অংশগুলোতে সাময়িক মেরামতের কাজ শুরু করেছে। তবে স্থানীয়দের মতে, এটি স্থায়ী সমাধান নয়; বরং মূল অনিয়ম ঢাকা দেওয়ার চেষ্টা মাত্র।

মাদারীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী খ ম নকিবুল বারী বলেন, প্রকল্পের কাজের মেয়াদ এখনো শেষ হয়নি। বৃষ্টির কারণে কিছু স্থানে খানাখন্দ তৈরি হয়েছে। সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে সাময়িক মেরামতের কাজ চলছে। প্রকল্পের শুরুতে আমি দায়িত্বে ছিলাম না, তাই মূল নির্মাণকাজের মান নিয়ে মন্তব্য করা সম্ভব নয়।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা