সারাদেশ

মাদারীপুর সড়ক দুর্ঘটনায় নিহত ১, বাসে আগুন 

শফিক স্বপন মাদারীপুর: মাদারীপুর সদরে যাত্রীবাহী বাসের ধাক্কায় ইজিবাইকের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ইজিবাইকের চালকসহ তিন যাত্রী।

শুক্রবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার খাগদী এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। আহত তিনজনকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, ইজিবাইকের যাত্রী নিহত হওয়ার ঘটনায় ধাক্কা দেয়া বাসটি পুড়িয়ে দিয়েছে স্থানীয় বিক্ষুব্ধ লোকজন। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নেভায়। এর আগে এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক সড়ক।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিয়া জানান, বরিশাল থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল দিদার পরিবহনের বাসটি। অন্যদিকে মাদারীপুর শহর থেকে মোস্তফাপুর যাচ্ছিল ইজিবাইকটি। পথে খাগদী এলাকায় ইজিবাইককে ধাক্কা দেয় বাস। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের এক যাত্রী নিহত হয়। গুরুতর আহত তিনজনকে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা