সারাদেশ

মুন্সীগঞ্জে যুবলীগ নেতা বিপুলের ব্যতিক্রমী উদ্যোগ

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ শহর ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা মালেকুন মাকসুদ বিপুলের ব্যতিক্রমী উদ্যোগে পথশিশুরা কিনেছেন নিজ পছন্দের সব জুতো।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) কয়েকজন পথ শিশুকে দোকানে নিয়ে জুতা কিনে দেন তিনি। গেলো কয়েক বছর ধরে তিনি পথ শিশুদের নিয়ে কাজ করে যাচ্ছেন। এ শহরে পথ শিশুদের পছন্দের তালিকায় যার নাম উঠে আসে তিনিই মালেকুন মাকসুদ বিপুল।

যুবলীগ নেতা মালেকুন মাকসুদ বিপুল বলেন, আধুনিক বিশ্বে অঞ্জতা, দারিদ্র্য, অশিক্ষা ও সচেতনতার অভাবে দেশে পথ শিশুর সংখ্যা দিন দিন বাড়ছে। আমাদের দেশে অশিক্ষিত ও হতদরিদ্র মানুষের অঞ্জতার কারণে পথশিশু বা পথকলির জন্ম হয়। শিশু শব্দটির সঙ্গে আদর, স্নেহ, ভালোবাসা জড়িয়ে থাকার কথা। সেই শিশুরাই অনেক সময় টোকাই বা পিচ্চি নামে পরিচিত হয়। খালি গায়ে, খালি পায়ে কিংবা ছেঁড়া জামা-কাপড় পরে বাসস্ট্যান্ড ও শহরের অলিগলিতে তারা বিচরণ করে। রাতের বেলায় যেখানে সেখানে ঘুমিয়ে পড়ে।

আরও বলেন, এরা রাস্তার পাশে পড়ে থাকা বোতল, পলিথিন, কাগজসহ মানুষের ফেলে দেয়া জিনিসপত্র কুড়ানো ও ভিক্ষার মাধ্যমেই চলে তাদের দৈনন্দিন জীবন। আধুনিক বিশ্বে, আমাদের বাংলাদেশ ডিজিটাল হচ্ছে। এই শীতে তাদের কষ্ট লাগবে জুতা কিনে দিয়েছি। এই কার্যক্রম অব্যাহত থাকবে।

নতুন জুতো পেয়ে পথশিশুরা তাদের অনুভূতি প্রকাশ করে বলেন, আমরাতো পথে থাকি, আমাদের সব লোকরা ভালো ভাবে দেখে না। এ শহরের আমাদের কেউ নেই। বিপুল কাকুই আমাদের অভিভাবক।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা