সারাদেশ

মাদারীপুরে গোলাম রাব্বানীর বিরুদ্ধে লুটপাটের অভিযোগ

শফিক স্বপন, মাদারীপুর: মাদারীপুর আদালতে মারধর আর লুটপাটের দায়ে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। রাজৈর উপজেলার মধ্য শাখারপাড় গ্রামের আব্দুল গনি মাতুব্বর নামে এক ব্যক্তি বুধবার (৩০ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে অভিযোগটি করেন। তা গ্রহণ করে আদেশের জন্যে অপেক্ষামান রেখেছেন মাদারীপুর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক ফয়সাল আল মামুন।

এজাহার সূত্রে জানা যায়, গত ২৬ ডিসেম্বর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী তার সমর্থকদের নিয়ে রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের মধ্য শাখারপাড় গ্রামে আব্দুল গনি মাতুব্বরের বাড়িতে হামলা চালায়। এ সময় তারা বাড়ির কয়েকজনকে পিটিয়ে আহত করে। মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় তারা। এ ঘটনায় গোলাম রাব্বানীকে প্রধান করে ৮ থেকে ১০ জনের নাম উল্লেখ করে অর্ধশত মানুষকে আসামি করে আদালতে অভিযোগ দেন আব্দুল গনি।

বাদীপক্ষের আইনজীবী ফায়জুর রহমান হিরু বলেন, ‘অভিযোগটি গ্রহণ করেছে আদালত। তবে বুধবার (২৯ ডিসেম্বর) বিকেল পর্যন্ত কোনো আদেশ দেয়নি। আশা করি আজ বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) আদেশ দেবেন।

তিনি আরও বলেন, আমার মক্কেল ন্যায় বিচারের আশায় অভিযোগ দিয়েছেন। এখানে কে কোন পদে বা কোন রাজনৈতিক দলের লোক সেটা বড় পরিচয় নয়। দোষীর শাস্তিই আমাদের কাম্য।

অন্যদিকে, অভিযোগের বিষয় মন্তব্য করতে রাজি হননি গোলাম রাব্বানী। তবে কথা বলেছেন তার বাবা এম এ রশীদ আজাদ।

তিনি বলেন, ‘আমার ছেলেকে ২৬ ডিসেম্বর ইশিবপুর ইউনিয়নের নির্বাচনে গ্যাংকান্দি এলাকায় মারাত্মক জখম করে মোশারফ মোল্লার লোকজন। এই মামলায় মোশারফ মোল্লার ছেলে সোহেল মোল্লা কারাগারে আছেন। আব্দুল গনি মাতুব্বর তাদের পক্ষের। আমার ছেলেকে হয়রানি করতে এই অভিযোগ দেয়া হয়েছে।’

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা