সারাদেশ

সোনাইমুড়ীতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর অফিসে হামলা-ভাংচুর, আহত ৫

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনারস প্রতীকে চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন স্বপনের নির্বাচনী অফিসে হামলা-ভাংচুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগে উঠেছে প্রতিপক্ষ নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী কবির হোসেন খোকনের কর্মিদের বিরুদ্ধে। এ হামলায় চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন স্বপন সহ ৫ জন আহত হয়েছে।

বুধবার রাত সাড়ে সাত টার সময় উপজেলার নাটেশ্বর ইউনিয়নের দীঘিরজান বাজারে এ ঘটনা ঘটে। হামলার ঘটনায় স্থানীয়দের মাঝে আতংক বিরাজ করছে।

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন স্বপন অভিযোগ করে বলেন, রাত সাড়ে সাতটার সময় তিনি তাঁর আনারস প্রতীকের নির্বাচনী অফিসে নেতা কর্মিদের নিয়ে মতবিনিময় করা অবস্থায় মাইক্রোবাস ও দুটি সিএনজি যোগে প্রতিপক্ষ নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী কবির হোসেন খোকনের অস্ত্রধারী একদল সন্ত্রাসী আকস্মিক এসে ককটেল বিস্ফোরণ ও নির্বাচনী অফিসের আসবাবপত্র ভাংচুর করে। এসময় তাদের হাতে থাকা দেশীয় অস্ত্রের আঘাতে তিনিসহ অন্তত পাঁচ জন আহত হন। এ ঘটনার পর থেকে তিনি ও তার নেতা-কর্মিরা ভয়ে ও আতংকে রয়েছেন। তারা এ ঘটনার সুষ্ঠ বিচার দাবি করেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে নৌকা প্রতীকের প্রার্থী কবির হোসেন খোকন বলেন,স্বতন্ত্র প্রার্থী স্বপনের নির্বাচনী পোস্টার আমার বাড়ির সামনে আছে। আমি সংঘাতে বিশ্বাস করিনা। ভোটের মাঠে ঘোলা পানিতে মাছ শিকারের জন্য শুধু মাত্র এমন অভিযোগ।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কিন্তু যে নির্বাচনী ক্যাম্পে হামলার অভিযোগ আনা হয়েছে ওই নির্বাচনী ক্যাম্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে বন্ধ পেয়েছে

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা