সারাদেশ

রাজৈরে ট্রাক চাপায় কাঠমিস্ত্রীর মৃত্যু

শফিক স্বপন, রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের রাজৈরে বাজার করতে গিয়ে ট্রাক চাপায় অভয় বিশ্বাস (৪৫) নামে এক কাঠমিস্ত্রী নিহত হয়েছে।

বুধবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার টেকেরহাট-কবিরাজপুর আঞ্চলিক সড়কের তাতিকান্দি এক নম্বর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত অভয় উপজেলার হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়নের গোয়াল বাথান গ্রামের মৃত কালিকেস্ট বিশ্বাসের ছেলে। তিনি রাজধানীর বিক্রমপুরে কাঠমিস্ত্রীর কাজ করেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, চতুর্থ ধাপে ইউপি নির্বাচনের ভোট দেওয়ার জন্য ১০/১২ দিন আগে বিক্রমপুর থেকে বাড়ি এসেছেন অভয়। আজ (বুধবার) সকালে টেকেরহাট বাজারে কেনাকাটা করতে যায়। পরে বাড়ি ফেরার সময় পথিমধ্যে অটোভ্যান থেকে ছিকটকে পড়ে যায়। এ সময় কালামৃধা থেকে আসা কাঠুন ভর্তি দ্রুতগামী একটি ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

রাজৈর থানার ওসি মো. শেখ সাদিক ঘটনাটির নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আমরা আইনগত ব্যবস্থা নেবো।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা