ছবি: সংগৃহিত
জাতীয়

পারফরম্যান্সে সন্তুষ্ট না হলে মন্ত্রিসভায় রদবদল

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী কোনো উপদেষ্টার পারফরম্যান্সে সন্তুষ্ট না হলে প্রয়োজন অনুযায়ী দপ্তর পুনর্বণ্টন কিংবা উপদেষ্টা পরিষদে নতুন সদস্য যুক্ত করতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সরকারের ১৮০ দিন পূর্তিকে সামনে রেখে মন্ত্রিসভায় সম্ভাব্য রদবদল নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, এ বিষয়ে তিনিও গণমাধ্যমে বিভিন্ন আলোচনা দেখেছেন, তবে নির্দিষ্ট কোনো তথ্য তার কাছে নেই।

তিনি বলেন, বর্তমান সরকার প্রয়োজন হলে সিদ্ধান্ত পর্যালোচনা ও সংশোধনে বিশ্বাস করে। প্রধানমন্ত্রী যদি মনে করেন কোনো উপদেষ্টা প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন করতে পারছেন না, তাহলে তিনি দপ্তর পুনর্বণ্টন বা নতুন কাউকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন।

তথ্য উপদেষ্টা আরও বলেন, সরকারের মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা। সেই লক্ষ্য বাস্তবায়নে প্রয়োজন মনে করলে প্রধানমন্ত্রী প্রশাসনিক পরিবর্তন আনতে পারেন। তবে সম্ভাব্য রদবদল সরকারের ১৮০ দিন পূর্তির আগে হবে নাকি পরে, সে বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা