ছবি: সংগৃহীত
রাজনীতি

একদিনের চাঁদাবাজি দিয়ে প্রতিদিন গণভোট দেয়া যাবে: ডা. তাহের

দৈনিক যে পরিমাণ চাঁদাবাজি হয় তা দিয়ে প্রতিদিন একটা গণভোট দেওয়া যাবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূসের কাছে ৫ দফা দাবি জানাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় স্মারকলিপি প্রদানপূর্বক মতিঝিল শাপলা চত্বরে সমাবেশে এ কথা বলেন তিনি।

সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, ‘‘গণভোট দিতে হবে। নির্বাচনের তফসিল ঘোষণা পরেও গণভোটের সময় থাকবে। একদিনে যে পরিমাণ চাঁদাবাজি হয় তা দিয়ে প্রতিদিন একটা গণভোট দেয়া যাবে। প্রয়োজনে আবারও রক্ত দেবো। আমরা রাজপথে এসেছি। জুলাইয়ের অর্জন সনদকে ব্যর্থ হতে দেবো না। সরকার চালাকি শুরুতে করেছে। আপনারা চালাকি করলেও আমরা আমাদের দাবি আদায় করবো, দাবি আদায়ে বাধ্য করা হবে। সময়ক্ষেপণ সরকারকে বিপদে ফেলবে।’

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন ‘জনগণ আরেকটি প্রহসনের নির্বাচন চায় না। সুষ্ঠু নির্বাচন না হলে বাংলাদেশ আবারও অন্ধকারে যাবে।’

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা