ছবি: সংগৃহীত
রাজনীতি

ঢাকা-১৪ আসনে বিএনপি প্রার্থী সানজিদা ইসলাম তুলির নেতৃত্বে প্রথম পদযাত্রা

শিব বি শিহাব

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ঢাকা-১৪ আসনের মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলির নেতৃত্বে রাজধানীতে প্রথম পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) বিকেলে মিরপুর, দারুসসালাম ও শাহ আলী থানার বিভিন্ন এলাকায় এই পদযাত্রা সম্পন্ন হয়।

পদযাত্রার উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহাদী আমিন।

তিনি বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে। জনগণই এই দেশের মালিক, তাদের অধিকার প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা-১৪ আসনের মনোনয়নপ্রত্যাশী মোস্তফা জগলুর পাশা পাপেল, ফেরদৌসী আহমেদ মিস্টি, মিরপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রাসেল চৌধুরী মিঠু, ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ, দারুসসালাম থানা যুবদলের সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম, মিরপুর যুবদলের আহ্বায়ক শাকিল মোল্লা ও সদস্য সচিব আমিনুল ইসলাম শান্ত।

এছাড়াও পদযাত্রায় অংশ নেন যুবনেতা তৌহিদুল ইসলাম, শাহ আলী থানা যুবদলের নেতা এস. এম. জহির, আব্দুর রহমান নয়ন, আব্দুল্লাহ, ছাত্রদল মহানগর পশ্চিমের সাধারণ সম্পাদক আকরাম আহমেদসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পুরো পদযাত্রা জুড়ে নেতাকর্মীরা “গণতন্ত্র পুনরুদ্ধার কর, ভোটাধিকার ফেরত দাও”—এই স্লোগান দেন। অংশগ্রহণকারীদের মতে, সানজিদা ইসলাম তুলির নেতৃত্বে অনুষ্ঠিত এই পদযাত্রা ছিল জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগের প্রথম ধাপ, যা আগামী দিনের আন্দোলনের অগ্রযাত্রার সূচনা হিসেবে দেখা হচ্ছে।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা