ছবি: সংগৃহীত
রাজনীতি

‘জয় বাংলা’ বলা মাদারীপুর-০১ আসনের ঘোষিত প্রার্থীর মনোনয়ন স্থগিত

সান নিউজ অনলাইন

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঘোষিত বিএনপির প্রার্থী তালিকায় মাদারীপুর-০১ (শিবচর উপজেলা) আসনে মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ঘোষণার পরপরই এলাকায় বিক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে দলীয়ভাবে উক্ত আসনের মনোনয়ন স্থগিত ঘোষণা করা হয়েছে।

গতকাল সোমবার (৩ নভেম্বর) গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭টি সংসদীয় আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন। এ তালিকায় মাদারীপুর-০১ আসনে জনাব কামাল জামান মোল্লার নাম মনোনয়নপ্রাপ্ত হিসেবে উল্লেখ করা হয়।

মাদারীপুর-০১ (শিবচর উপজেলা) আসনে কামাল জামান মোল্লা মনোনয়ন পাওয়ার পর ফেসবুকে একটি পোস্ট ভাইরাল হয়। সে পোস্টে এক ভিডিওতে দেখা যায়, কামাল জামান মোল্লা উপস্থিত সকলকে বলেন, “আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, সবাই ভালো থাকবেন। তারেক রহমান জিন্দাবাদ, ম্যাডাম খালেদা জিয়া জিন্দাবাদ, জিয়াউর রহমান শহীদ হোক, জয় বাংলা।” এই বলে তিনি জিহ্বায় কামড় দেন।

এদিকে মনোনয়নের খবর প্রচার হতেই শিবচর এলাকায় বিএনপি নেতা সাজ্জাদ হোসেন সিদ্দিকীর সমর্থকরা বিক্ষোভ মিছিল বের করে সড়ক অবরোধ করেন। তারা স্থানীয় নেতৃত্বকে মনোনয়ন দেওয়ার দাবিতে স্লোগান দেন ও অবিলম্বে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ও স্থানীয় বিএনপি নেতারা ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন। পরে তারা অবরোধ তুলে নেন এবং যান চলাচল স্বাভাবিক হয়।

এরপর দলীয় দফতর থেকে জানানো হয় যে, অনিবার্য কারণে মাদারীপুর-০১ (শিবচর উপজেলা) আসনের মনোনয়ন স্থগিত রাখা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বিএনপির দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভী এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, “মাদারীপুর-০১ (শিবচর উপজেলা) আসন এবং উক্ত প্রার্থীর নাম অনিবার্য কারণে স্থগিত রাখা হলো। পরবর্তী সিদ্ধান্ত যথাসময়ে জানানো হবে।”

দলীয় সূত্র জানিয়েছে, উচ্চপর্যায়ের সিদ্ধান্তের পর শিগগিরই উক্ত আসনে নতুন প্রার্থীর নাম ঘোষণা করা হতে পারে।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা