ছবি: সংগৃহীত
রাজনীতি

খালেদা জিয়ার সিদ্ধান্তে মনোনয়ন পেলেন সিলেটের আরিফুল

সান নিউজ অনলাইন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সিলেটের বহুল আলোচিত বিএনপি নেতা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীকে নিজ বাসায় তলব করে মনোনয়ন দিয়েছেন।

বুধবার (৫ নভেম্বর) বিএনপি চেয়ারপারসন ও ভার্চুয়ালি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতিতে আরিফুল হককে সিলেট-৪ আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে।

আরিফুল হক চৌধুরী গণমাধ্যমকে জানান, আমি কখনোই দলের চেয়ারপারসনের নির্দেশ অমান্য করিনি, করবো-ও না। তাই সিলেট-৪ আসনেই নির্বাচন করবো, সব আল্লাহর ইচ্ছা। আমাদের জাতীয় মুরুব্বী চেয়ারপারসন। অতীতেও দলের প্রয়োজনে আমি বারবার নির্দেশ পালন করে আসছি। সিলেট-৪ আসনে নির্বাচন করার আদেশ মাথা পেতে মেনে নিয়েছি।

এর আগে গত মঙ্গলবার (৪ নভেম্বর) কেন্দ্রের জরুরি তলবে ঢাকায় যান আরিফুল। সেখানে তাকে নিয়ে একাধিক দফায় বৈঠক হয়। সবশেষ বুধবার রাত ৯টায় বিএনপি চেয়ারপারসন তাকে ডেকে পাঠান এবং এ সিদ্ধান্ত দেন।

সিলেটের রাজনীতিতে আলোচিত নেতা আরিফুল হক চৌধুরী ওই আসনের মনোনয়ন নিতে অনীহা প্রকাশ করে আসছিলেন। তিনি দীর্ঘদিন ধরে সিলেট-১ আসনে বিএনপির মনোনয়নের দাবি জানিয়ে আসছিলেন। তবে দলটি শেষ পর্যন্ত সিলেট-১ আসনে চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মুক্তাদিরকে মনোনয়ন দেয়। এ ঘটনার পর বিএনপির হাই কমান্ড আরিফুলকে তলব করে।

আরিফুল হক চৌধুরী ১৯৫৯ সালের ২৩ নভেম্বর সিলেটের কুমারপাড়ায় বিখ্যাত চৌধুরী পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মুহাম্মদ শফিকুল হক চৌধুরী এবং মাতা আমিনা বেগম। ছোটবেলা থেকেই তিনি সিলেট শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করেন। পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য ও সামাজিক পরিবেশের কারণে শৈশব থেকেই তার মধ্যে নেতৃত্বের গুণাবলি গড়ে ওঠে।

রাজনৈতিক জীবনের শুরুতেই আরিফুল স্থানীয় পর্যায়ে সক্রিয় হন। তিনি সিলেট সিটি করপোরেশনের একজন ওয়ার্ড কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে উন্নয়ন কমিটির প্রধানের দায়িত্ব পান।

২০০৭ সালের ২৫ ফেব্রুয়ারি দেশে জরুরি অবস্থা ঘোষণার পর তিনি যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন। একই বছরের ১৯ জুন তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা হয়। এরপর ৯ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করে।

২০০৮ সালে আরিফুল হক চৌধুরী ও তার স্ত্রী শামা হক চৌধুরীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলায় আদালত তাকে ১০ বছরের কারাদণ্ড দেন। তবে দীর্ঘ আইনি লড়াইয়ের পর ২০১৩ সালের এপ্রিল মাসে তিনি দুর্নীতির মামলায় খালাস পান।

সিলেটের সামাজিক ও রাজনৈতিক জীবনে গুরুত্বপূর্ণ প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে আরিফুল হক চৌধুরী পরিচিত।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা