ছবি: সংগৃহীত
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

নভেরা আহমেদ’র প্রয়াণ

সান নিউজ ডেস্ক : আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

আরও পড়ুন : টিপু সুলতান’র প্রয়াণ

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

আজ শনিবার (৬ মে) ২৩ বৈশাখ ১৪৩০ বঙ্গাব্দ। ১৫ শাওয়াল ১৪৪৪ হিজরী।

এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

আরও পড়ুন : আন্তর্জাতিক শ্রমিক দিবস

ঘটনাবলী :

১৫৪২ - প্রথম খ্রিস্টান মিশনারি ফ্রান্সিস খ্যাভিয়ের গোয়ায় আসেন।

১৭৩৩ - প্রথম আর্ন্তজাতিক বক্সিং ম্যাচে বব হুইটেকার টিটু ডি কার্নিকে হারায়।

১৭৫৭ - দীর্ঘ ৭ বছর প্রাগযুদ্ধ শেষে অস্ট্রীয়রা বিজয় লাভ করে।

১৭৬৩ - আমেরিকান আদিবাসী নেতা পন্টিয়াক নিউ ইয়র্কে বৃটিশদের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করেন।

১৭৭৫ - ব্রিটিশ রাজের হাতে মহারাজ নন্দকুমার গ্রেফতার হন।

১৮৩১ - ভারত উপমহাদেশের উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের বালাকোট উপত্যাকায় মুক্তি বা আজাদী আন্দোলনের নেতা সাইয়েদ আহমাদ ব্রেলভী ইংরেজ ও শিখ বাহিনীর সাথে এক লড়াইয়ে শতাধিক মুজাহিদসহ শহীদ হন।

১৮৩৫ - জেমস গর্ডন ব্যানাট বিখ্যাত নিউইয়র্ক হেরাল্ড পত্রিকার প্রথম সংখ্যা প্রকাশ করেন।

১৮৪০ - ইংল্যান্ডে প্রথম ডাকটিকেট চালু হয়।

১৮৫৭ - ব্রিটিশ কর্তৃপক্ষ বেঙ্গল নেটিভ ইনফ্যান্ট্রিকে বিলুপ্ত করে। মঙ্গল পাণ্ডেকে সিপাহি বিপ্লবের প্রথম শহীদ হিসেবে বিবেচনা করা হয়।

১৮৮৯ - প্যারিসের আইফেল টাওয়ার সকলের জন্য আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হয়।

১৯১০ - বাবার মৃত্যুর পর পঞ্চম জর্জ ব্রিটেনের রাজা মনোনীত হন।

১৯১১ - পিকাসোর আঁকা ৩ কোটি ডলার মূল্যমানের ছবি প্রাগ ন্যাশনাল গ্যালারি থেকে চুরি হয়।

১৯৩৯ - জার্মানী ও ইতালী সামরিক ও রাজনৈতিক মৈত্রী ঘোষণা করে, যা বার্লিন-রোম অক্ষ নামে পরিচিত।

১৯৪০ - উইন্সটন চার্চিল বৃটেনের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

১৯৪৫ - দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর জর্মানী ফ্রান্সের রাইমে নিঃশর্ত আত্মসমর্পণ করে।

১৯৫৪ - রজার ব্যানিস্টারই প্রথম ৪মিনিটে এক মাই দূরত্ব দৌড়ে অতিক্রম করেন।

১৯৬৫ - ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অস্ট্রেলিয়ার দুই ওপেনার বিল লরি ও সিম্পসন ৩৮২ রান করেন।

১৯৭৫ - মার্কিন প্রেসিডেন্ট ফোর্ড ভিয়েৎনাম যুদ্ধ সমাপ্তি ঘোষণা করেন।

১৯৮৮ - গ্রায়েম হিক উরচেস্টার এর হয়ে সমারসেটের বিপক্ষে একাই ৪০৫ রান করেন।

১৯৯১ - পিকাসোর আঁকা তিন কোটি ডলার মূল্যমানের চারটি ছবি চেকোস্লোভিয়ার প্রাগস্থ ন্যাশনাল গ্যালারি থেকে চুরি হয়ে যায়।

১৯৯৪ - ব্রিটিশ রাণী এলিজাবেথ ও ফরাসি প্রেসিডেন্ট ফ্রান্সিস মিতেরাঁ দুই দেশের মধ্যে চ্যানেল টানেল উদ্বোধন করেন।

১৯৯৪ - চীন-জাপান পারমাণবিক নিরাপত্তা চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৯৭ - প্রয়াত গ্রেট পপ তারকা মাইকেল জ্যাকসন এবং বিখ্যাত ব্যান্ড দল বি গিস কে “রক এন্ড রোল” এর হল অব ফেইমে অন্তর্ভুক্ত করা হয়।

১৯৯৯ - সাবেক যুগোশ্লাভিয়ার বেলগ্রেডে ন্যাটোর ‘ভুলবশত’ চীনা দূতাবাসের উপর বোমা নিক্ষেপে দুইজন চীনা নাগরিক নিহত ও বিশজন আহত হন।

২০০১ - সিরিয়া সফরের সময় প্রথম কোন পোপ হিসেবে পোপ পল ২ মসজিদে প্রবেশ করেন।

২০০২ - দীর্ঘ ১৯ মাস গৃহবন্দী থাকার পর মিয়ানমারের নেত্রী নোবেল বিজয়ী অংসান সুচি মুক্তিলাভ করেন।

আরও পড়ুন : সত্যজিৎ রায়’র জন্ম

জন্মদিন :

১৭৫৮ - ম্যাক্সিমিলিয়েন দ্য রোবসপিয়ের, ফরাসি আইনজীবী ও রাজনীতিবিদ।

১৮৫৬ - সিগমুন্ড ফ্রয়েড, প্রখ্যাত অষ্ট্রীয় মনোবিজ্ঞানী। (মৃ.২৩/০৯/১৯৩৯)

১৮৫৬ - এডুইন পিয়ারি, একজন মার্কিন মেরু অভিযাত্রী।

১৮৬১ - মতিলাল নেহেরু, ভারতের বিখ্যাত আইনজীবী ও ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর পিতা। (মৃ.৬/০২/১৯৩১)

১৮৬৮ - গ্যাস্টোন লেরোউক্স, ফরাসি সাংবাদিক ও লেখক।

১৮৭১ - ভিক্টোর গ্রিগ্নারড, নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি রসায়নবিদ ও শিক্ষাবিদ।

১৮৭২ - উইলেম ডে সিটার, নেদারল্যান্ডের বিখ্যাত গণিতবিদ, পদার্থবিজ্ঞানী ও জ্যোতির্বিজ্ঞানী। (মৃ. ১৯৩৪)

১৮৭২ - জামাল পাশা, উসমানীয় সামরিক নেতা। (মৃ. ১৯২২)

১৯০৪ - হ্যারি মারটিনসোন, নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ লেখক ও কবি।

১৯১৫ - অরসন ওয়েলস, মার্কিন চলচ্চিত্র পরিচালক, অভিনেতা, লেখক এবং প্রযোজক। (মৃ. ১৯৮৫)

১৯১৬ - রবার্ট হেনরী, মার্কিন পদার্থবিজ্ঞানী। (মৃ. ১৯৯৭)

১৯১৮ - জায়েদ বিন সুলতান আল নাহিয়ান, আবুধাবির আমির এবং সংযুক্ত আরব আমিরাতের প্রথম রাষ্ট্রপতি। (মৃ. ২০০৪)

১৯২৯ - পল লাউটারবার, মার্কিন রসায়নবিদ। (মৃ. ২০০৭)

১৯৩২ - আলাউদ্দিন আল আজাদ, বাংলাদেশী বাংলাদেশের খ্যাতিমান ঔপন্যাসিক, প্রাবন্ধিক, কবি, নাট্যকার, গবেষক ও অধ্যাপক। (মৃ. ২০০৯)

১৯৪৩ - আন্দ্রিয়াস বাডের, জার্মান সন্ত্রাসী ও সহ-প্রতিষ্ঠিত রেড আর্মি দল।

১৯৪৬ - রজতকান্ত রায়, প্রখ্যাত ভারতীয় বাঙালি ইতিহাসবিদ।

১৯৫০ - জেফ্রি ডেভার, মার্কিন রহস্য ও অপরাধ সাহিত্য লেখক।

১৯৫১ - স্যামুয়েল ডো, লাইবেরিয়া সার্জন, রাজনীতিবিদ ও ২১ তম প্রেসিডেন্ট।

১৯৫৩ - টনি ব্লেয়ার,ব্রিটিশ রাজনীতিবিদ ও সাবেক প্রধানমন্ত্রী।

১৯৬১ - জর্জ ক্লুনি, মার্কিন অভিনেতা, চলচ্চিত্র নির্মাতা ও সমাজকর্মী।

১৯৭৫ - অ্যালান রিচার্ডসন, ইংরেজ ক্রিকেটার।

১৯৮১ - লক্ষ্মী রতন শুক্লা, ভারতের পেস বোলার।

১৯৮৩ - দানি আলভেস, ব্রাজিলিয়ান ফুটবলার।

১৯৮৭ - মোন গেউন-ইয়উং, দক্ষিণ কোরিয়ার অভিনেত্রী।

১৯৮৭ - ড্রিস মের্টেনস, বেলজিয়ামের পেশাদার ফুটবলার।

১৯৮৯ - ডোমিনিকা কিবুল্কোভা, স্লোভাকিয়ান টেনিস খেলোয়াড়।

১৯৯২ - তাকাশি উসামি, জাপানি ফুটবলার।

১৯৯৪ - মাতেও কোভাচিচ, ক্রোয়েশীয় পেশাদার ফুটবলার।

আরও পড়ুন : বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস

মৃত্যুবার্ষিকী :

১৫৪০ - জুয়ান লুইস ভিভেস, স্প্যানিশ পণ্ডিত। (জ. ১৪৯২)

১৫৮৯ - তানসেন, উত্তর ভারতের সর্বশ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ, আকবরের সভার নবরত্নের অন্যতম। (জ.১৫০৬)

১৭৫৮ - ম্যাক্সিমিলিয়েন দ্য রোবসপিয়ের, ফরাসি বিপ্লবের নেতা, জঁ-জাক রুসোর অনুরাগী, জ্যাকোবিন টেররের নেতা। (মৃ. ১৭৯৪)

১৮৩১ - সাইয়েদ আহমাদ ব্রেলভী, ভারতের মুসলিম সংস্কার আন্দোলনকারী এবং “নবী মুহাম্মদের পথ” (তারিকাহ মুহাম্মাদিয়াহ), একটি বিপ্লবী ইসলামী আন্দোলন, এর প্রতিষ্ঠাতা।

১৮৫৯ - আলেকজান্ডার ফন হুমবোল্‌ড্‌ট্, জার্মান অভিযাত্রী ও বিজ্ঞানী। (জ. ১৭৬৯)

১৮৭৭ - জোহান লুডভিগ রুনেবেরগ, সুইডিশ বংশোদ্ভূত ফিনিশ কবি ও স্তবগান লেখক।

১৯১৯ - এল. ফ্রাঙ্ক বাউম, আমেরিকান সাংবাদিক ও লেখক।

১৯৩০ - রজতকুমার সেন, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী নেতা। (জ.১৯১৩)

১৯৪৯ - মোরিস মাতরলাঁক, বেলজীয় নাট্যকার, কবি এবং প্রবন্ধকার। (জ. ১৮৬২)

১৯৫১ - এলি কারতঁ, প্রভাবশালী ফরাসি গণিতবিদ। (জ. ১৮৬৯)

১৯৫২ - মারিয়া মন্টেসরি, ইতালীয় চিকিৎসক, শিক্ষাবিদ, এবং "মন্টেসরি শিক্ষাপদ্ধতি"র জন্য সুপরিচিত। (জ.৩১/০৮/১৮৭০)

১৯৫২ - রেবতী মোহন বর্মণ, বিংশ শতাব্দীর বাঙালি লেখক। (জ.১৯০৫)

১৯৬৩ - মন্টি উলি, মার্কিন অভিনেতা। (জ. ১৮৮৮)

১৯৭৩ - বৈজ্ঞানিক ও শিক্ষাবিদ ডা: সতীশরঞ্জন খাস্তগীর।

১৯৯২ - মারলেনে ডিট্রিশ, জার্মান অভিনেত্রী ও গায়িকা ছিলেন। (জ. ১৯০১)

২০০২ - পিম ফরটুয়ন, ডাচ সমাজবিজ্ঞানী, শিক্ষাবিদ ও রাজনীতিবিদ।

২০১১ - কাজী নূরুজ্জামান, বীর উত্তম খেতাব প্রাপ্ত বাংলাদেশি মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার।

২০১৩ - গিউলিও অ্যান্ডরেওটি, ইতালীয় সাংবাদিক ও রাজনীতিবিদ ও ৪১ তম প্রধানমন্ত্রী।

২০১৫ - নভেরা আহমেদ, বাংলাদেশি ভাস্কর। (জ. ১৯৩৯)

নভেরা আহমেদ (মার্চ ২৯, ১৯৩৯–মে ৬, ২০১৫) ছিলেন একজন বাংলাদেশি ভাস্কর। তিনি বাংলাদেশের আধুনিক ভাস্কর্যশিল্পের অন্যতম অগ্রদূত এবং বিংশ শতাব্দীর প্রথম বাংলাদেশী আধুনিক ভাস্কর। ১৯৯৭ খ্রিষ্টাব্দে বাংলাদেশ সরকার তাকে একুশে পদক প্রদান করে। তিনি প্রায় ৪৫ বছর মৃত্যুর পূর্ব পর্যন্ত প্যারিসে বসবাস করেন।

নভেরার জন্ম বাংলাদেশের সুন্দরবনে মার্চ ২৯, ১৯৩৯ খ্রিষ্টাব্দে। চাচা নাম রাখেন নভেরা। ফার্সি শব্দ ‘নভেরা’র অর্থ নবাগত, নতুন জন্ম। কর্মসূত্রে তার বাবা সৈয়দ আহমেদ কর্মরত ছিলেন সুন্দরবন অঞ্চলে। তবে পৈতৃক নিবাস চট্টগ্রামের আসকারদিঘির উত্তর পাড়। পরবর্তীতে তার বাবা চাকরিসূত্রে কিছুকাল কলকাতায় অবস্থার করায় নভেরার শৈশব কেটেছে কলকাতা শহরে। বিদ্যালয়ে অধ্যয়নকালেই তিনি নাচ, গান শেখার পাশাপাশি মাটি দিয়ে মূর্তি তৈরী (মডেলিং) করতেন। তিনি কলকাতার লরেটা স্কুল থেকে প্রবেশিকা (ম্যাট্রিক) পাস করেন।

১৯৪৭ খ্রিষ্টাব্দে ব্রিটিশ শাসনাধীন ভারত বিভাগের পর তারা পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) কুমিল্লায় চলে আসেন। এ সময় নভেরা কুমিল্লার ভিক্টোরিয়া কলেজে ভর্তি হন। পিতার অবসরগ্রহণের পর তাদের পরিবার আদি নিবাস চট্টগ্রামে গিয়ে স্থায়ী বসবাস শুরু করে। এরপর চট্টগ্রাম কলেজে ভর্তি হন তিনি। পরবর্তী আইন শিক্ষার জন্য তাকে বাড়ি থেকে লন্ডনে পাঠানো হয় ১৯৫০ খ্রিষ্টাব্দে। তবে শৈশব থেকেই নভেরার ইচ্ছা ছিল ভাস্কর্য করার; তাই তিনি সেখানে সিটি অ্যান্ড গিল্ডস্টোন কার্ভিং ক্লাসে যোগ দেন। পরবর্তীতে ১৯৫১ খ্রিষ্টাব্দে ভর্তি হন ক্যাম্বারওয়েল স্কুল অব আর্টস অ্যান্ড ক্র্যাফটসে ন্যাশনাল ডিপ্লোমা ইন ডিজাইনের মডেলিং ও স্কাল্পচার কোর্সে। সেখান পাঁচ বছর মেয়াদের ডিপ্লোমা কোর্স করার পর ১৯৫৫ সালে তিনি ইতালির ফ্লোরেন্স ও ভেনিসে ভাস্কর্য বিষয়ে শিক্ষা গ্রহণ শুরু করেন।

১৯৬১ খ্রিষ্টাব্দে ভাস্কর হিসেবে জাতীয় পর্যায়ে স্বীকৃতি পেয়েছিলেন তিনি। ন্যাশনাল এক্সিবিশন অব পেইন্টিং স্কাল্পচার এ্যান্ড গ্রাফিক আর্টস শিরোনমে এই প্রদর্শনীতে স্থান পাওয়া তার ছ’টি ভাস্কর্যের মধ্যে চাইল্ড ফিলোসফার নামে একটি ভাস্কর্য বেস্ট স্কাল্পচারে পুরস্কৃত হয়।

পরে ১৯৯৭ খ্রিষ্টাব্দে বাংলাদেশ সরকার প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত হয়েছেন। তাকে নিয়ে নভেরা (১৯৯৫) শিরোনামে জীবনী উপন্যাস রচনা করেছেন হাসনাত আবদুল হাই। নির্মিত হয়েছে প্রামাণ্য চিত্র নহন্যতে (১৯৯৯)। এক সময় বাংলাদেশ জাতীয় জাদুঘরের একটি হলের নামকরণ করা হয়েছিল "ভাস্কর নভেরা আহমেদ হল"। বর্তমানে বাংলা একাডেমী’র একটি হলের নাম নভেরা হল।

তার ৮০ তম জন্মদিনে গুগল ডুডল তৈরি করে সম্মাননা প্রদান করে।

২০২১ - পশ্চিমবঙ্গে জনশিক্ষা আন্দোলনের নেতা শক্তি মণ্ডল।

আরও পড়ুন : বান্দরবানে বুদ্ধপূর্ণিমা উদযাপিত

দিবস :

আন্তর্জাতিক নো-ডায়েট দিবস

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা