ছবি: সংগৃহীত
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস

সান নিউজ ডেস্ক : আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

আরও পড়ুন : ইরফান খান’র প্রয়াণ

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

আজ বুধবার (৩ মে) ২০ বৈশাখ ১৪৩০ বঙ্গাব্দ। ১২ শাওয়াল ১৪৪৪ হিজরী।

এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

আরও পড়ুন : শহীদ শেখ জামাল’র জন্ম

ঘটনাবলী :

১৪৯৪ - কলম্বাস জ্যামাইকা আবিষ্কার করেন।

১৫১৫ - পর্তুগীজ নৌসেনারা ইরানের হরমুজ দ্বীপ দখল করে।

১৭৬৫ - বাংলার গভর্নর পদে নিযুক্ত হয়ে রবার্ট ক্লাইভ কলকাতায় উপনীত হন।

১৭৬৫ - ব্রিটিশদের সঙ্গে মারাঠাদের তুমুল সংঘর্ষ হয়।

১৭৮৮ - লন্ডনে প্রথম সান্ধ্য দৈনিক ‘দি স্টার’ প্রকাশিত হয়।

১৮০২ - শহর হিসেবে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির যাত্রা শুরু।

১৮৩৭ - অ্যাথেন্স বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় গ্রীসে।

১৯১৩ - প্রথম ভারতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র রাজা হরিশচন্দ্র মুক্তি পায়।

১৯৩৭ - মার্গারেট মিচেল তার “Gone with the Wind.” এর জন্য পুলিৎজার পুরস্কার পান।

১৯৩৯ - সুভাষচন্দ্র বসু কংগ্রেস ত্যাগ করে ফরওয়ার্ড ব্লক গঠন করেন।

১৯৫৩ - ডয়চে ভেলে জার্মানির জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম জার্মানির বন্ শহরে স্থাপিত হয়।

১৯৬০ - অ্যান ফ্রাঙ্ক হাউস উদ্বোধন করা হয় আমস্ট্রাডামে।

১৯৬৮ - ফ্রান্সের রাজধানী প্যারিসে ব্যাপক ছাত্র আন্দোলন শুরু হয়।

১৯৭১ - পিরোজপুর পতন হয় এবং পাক হানাদার বাহিনী ৬২ জনকে হত্যা করে।

১৯৭৩ - বাঙালি স্থাপত্যবিদ এফ আর খান -এর ডিজাইনে নির্মিত তৎকালীন পৃথিবীর সর্বোচ্চ ভবন সিয়ার্স টাওয়ার (বর্তমান উইলিস টাওয়ার) -এর নির্মাণকাজ সম্পন্ন।

১৯৭৬ - বাংলাদেশের সংবিধানের ৪৮ নম্বর অনুচ্ছেদ সংশোধন করা হয় এবং সংশোধনে বলা হয়, বাংলাদেশে ধর্ম ভিত্তিক দল গঠন করা যাবে।

১৯৭৯ - রক্ষণশীল দলের মার্গারেট থ্যাচার বৃটেনের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তিনি ছিলেন ইউরোপের প্রথম নারী প্রধানমন্ত্রী।

২০০১ - যুক্তরাষ্ট্র প্রথম জাতিসংঘের মানবাধিকার কমিশনের পদ হারায়। ২০০২ - পাকিস্তান নিউজিল্যান্ডকে গাদ্দাফি স্টেডিয়ামে ইনিংস ও ৩২৪ রানে পরাজিত করে।

আরও পড়ুন : শহীদ শেখ জামাল’র জন্ম

জন্মদিন :

১৪৬৯ - নিক্কোলো মাকিয়াভেল্লি, ইতালীয় ইতিহাসবিদ এবং দার্শনিক। (মৃ. ১৫২৭)

১৮৩৯ - জামশেদজী টাটা, ভারতীয় শিল্পপতি ও টাটা গোষ্ঠীর প্রতিষ্ঠাতা। (মৃ. ১৯০৪)

১৮৬৭ - জে. টি. হার্ন, ইংরেজ ক্রিকেটার। (মৃ. ১৯৪৪)

১৮৮৩ - বাঙালি কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক নরেশচন্দ্র সেনগুপ্ত। (মৃ.১৯৬৪)

১৮৯২ - জর্জ প্যাজেট টমসন, পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ পদার্থবিজ্ঞানী। (মৃ. ১৯৭৫)

১৮৯৬ - ভি কে কৃষ্ণমেনন, ভারতের জাতীয়তাবাদী রাজনৈতিক ব্যক্তিত্ব। (মৃ. ১৯৭৪)

১৯০২ - আলফ্রেড কাস্টলার, নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি পদার্থবিদ।

১৯০৩ - বিং ক্রাজবি, মার্কিন গায়ক ও অভিনেতা। (মৃ. ১৯৭৭)

১৯০৬ - ম্যারি অ্যাস্টর, মার্কিন অভিনেত্রী। (মৃ. ১৯৮৭)

১৯১৯ - পিট সিগার, মার্কিন লোকসঙ্গীত শিল্পী। (জ. ২০১৪)

১৯২৯ - জাহানারা ইমাম, শহীদজননী-খ্যাত বাংলাদেশি লেখিকা।

১৯৩০ - হুয়ান গেলমান, আর্জেন্টিনার কবি ও লেখক। (জ. ২০১৪)

১৯৩৩ - স্টিভেন ভেইনবার্গ, মার্কিন পদার্থবিজ্ঞানী।

১৯৪৬ - নুরুল ইসলাম বাবুল, বাংলাদেশি ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তা, যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। (মৃ. ২০২০)

১৯৫১ - অশোক গহলোত, ভারতীয় রাজনীতিক ও রাজস্থানের মুখ্যমন্ত্রী।

১৯৫২ - লিওনিদ খাচিয়ান, আর্মেনীয়-বংশোদ্ভুত রুশ গণিতবিদ ও কম্পিউটার বিজ্ঞানী।

১৯৫৫ - ডেভিড হুকস, অস্ট্রেলীয় ক্রিকেট খেলোয়াড় ও ধারাভাষ্যকার।

১৯৬০ - ডেরেক অ্যাবট, ব্রিটিশ পদার্থবিজ্ঞানী।

১৯৭৭ - মরিয়ম মির্জাখানি, ইরানি গণিতবিদ। (মৃ. ২০১৭)

১৯৮৫ - এজেকিয়েল লাভেজ্জি, আর্জেন্টিনীয় ফুটবল খেলোয়াড়।

১৯৮৯ - কাতিনকা হসু, হাঙ্গেরীয় প্রমিলা সাঁতারু ও ব্যবসায়ী।

আরও পড়ুন : আজ মহান মে দিবস

মৃত্যুবার্ষিকী :

১৪৮১ - দ্বিতীয় মুহাম্মদ (উসমানীয় সুলতান), অটোমান সুলতান। (জ. ১৪৩২)

১৯৬৯ - জাকির হুসেইন রাজনীতিবিদ, ভারতের তৃতীয় রাষ্ট্রপতি। (জ.০৮/০২/১৮৯৭)

১৯৭১ - মুক্তিযোদ্ধা সাইফ মিজানুর রহমান (২০১৪ সালে স্বাধীনতা পদকপ্রাপ্ত)।
ফায়জুর রহমান আহমেদ (কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের পিতা)।

১৯৮১ - নার্গিস দত্ত ভারতীয় অভিনেত্রী। (জ.০১/০৬/১৯২৯)

১৯৮৮ - প্রেমেন্দ্র মিত্র কল্লোল যুগের অন্যতম প্রধান সাহিত্য-ব্যক্তিত্ব।(জ.০৪/০৯/১৯০৪)

১৯৯২ - জর্জ মার্ফি, মার্কিন নৃত্যশিল্পী, অভিনেতা ও রাজনীতিবিদ। (জ. ১৯০২)

১৯৯৯ - গডফ্রে ইভান্স, ইংলিশ ক্রিকেটার। (জ. ১৯২০)

২০০৫ - জগজিত সিং অরোরা, ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল।

২০০৯ - ভারতের মারাঠি লেখক রাম শেখর।

২০১১ - জ্যাকি কুপার, মার্কিন অভিনেতা, টেলিভিশন পরিচালক, প্রযোজক ও নির্বাহী। (জ. ১৯২২)

২০১৪ - গ্যারি বেকার, মার্কিন অর্থনীতিবিদ। (জ. ১৯৩০)

আরও পড়ুন : সত্যজিৎ রায়’র জন্ম

দিবস :

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস

৩ মে, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। মুক্ত সাংবাদিকতা ও গণমাধ্যমের দাবিতে প্রতিবছর এ দিনে বিশ্বজুড়ে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়।

এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘মতপ্রকাশের স্বাধীনতা সকল প্রকার মানবাধিকারের চালিকাশক্তি’।

অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সাংবাদিকরা তাদের পেশাগত অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা করতে বিভিন্ন কর্মসূচি পালন করেন।

১৯৯১ সালে অনুষ্ঠিত ইউনেস্কোর ২৬ তম সাধারণ অধিবেশনের সুপারিশ অনুযায়ী- ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় ৩ মে তারিখটিকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্বীকৃতি দেওয়া হয়। এরপর থেকে বিশ্বব্যাপী গণমাধ্যমকর্মীরা দিবসটি পালন করে আসছেন।

দিবসটিতে সাংবাদিকতার স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার মৌলিক নীতিমালা অনুসরণ, বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন, স্বাধীনতায় হস্তক্ষেপ প্রতিহত করার শপথ গ্রহণ এবং পেশাগত দায়িত্ব পালনকালে ক্ষতিগ্রস্ত ও জীবনদানকারী সাংবাদিকদের স্মরণ ও তাদের স্মৃতির প্রতি সম্মান ও শ্রদ্ধা জানানো হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা