ছবি: সংগৃহীত
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

প্রীতিলতা ওয়াদ্দেদার’র জন্মদিন

সান নিউজ ডেস্ক : আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

আরও পড়ুন : আন্তর্জাতিক শ্রমিক দিবস

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

আজ শুক্রবার (৫ মে) ২২ বৈশাখ ১৪৩০ বঙ্গাব্দ। ১৪ শাওয়াল ১৪৪৪ হিজরী।

এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

আরও পড়ুন : বান্দরবানে বুদ্ধপূর্ণিমা উদযাপিত

ঘটনাবলী :

১৫৭০ - ডেনিশদের বিরুদ্ধে তুরস্কের যুদ্ধ ঘোষণা।

১৭৮৯ - ফরাসী বিপ্লব শুরু হয়।

১৭৯৯ - বীর সেনানী টিপু সুলতানকে সমাহিত করা হয়।

১৯৩০ - ভারত শাসনকারী বৃটিশ সরকার মোহনদাস করমচাঁদ গান্ধীকে বিনা বিচারে বন্দি করে।

১৯৩৬ - ইতালীয় বাহিনী আদ্দিস আবাবা দখল করে।

১৯৪২ - ব্রিটিশ বাহিনী মাদগাস্কার অধিকার করে।

১৯৪৫ - চেকোশ্লোভাকিয়ার কমিউনিস্ট পার্টি আত্মগোপন অবস্থা থেকে বের হয়ে দেশব্যাপী গণঅভ্যুত্থানে যোগ দেয়।

১৯৫৫ - জার্মানি সার্বভৌম রাষ্ট্রে পরিণত।

১৯৬১ - প্রথম মার্কিন নভোচারি এলান শেপহার্ড জুনিয়রের মহাকাশ যাত্রা।

১৯৮১ - দক্ষিণ বেলফাস্টের কুখ্যাত মেজ কারাগারে আটক আইরিশ-ক্যাথলিক নেতা ববি স্যান্ডস ৬৬ দিন টানা অনশনের পর পরলোকগমন করেন।

২০০০ - ইউশিরো মোরি জাপানের প্রধানমন্ত্রী নির্বাচিত।

২০১৩ - মতিঝিলের শাপলা চত্বরে ১৩ দফা দাবি নিয়ে ইসলামী জোট হেফাজতে ইসলাম আন্দোলনের জন্য জড়ো হয়। পরে রাতে তাদেরকে পুলিশ, র‌্যাব ও বিজিবির সমন্বয়ে গঠিত যৌথবাহিনী অভিযান চালিয়ে বিতাড়িত করে। এছাড়াও ভোরে রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক আচরণের অভিযোগে দিগন্ত টিভি ও ইসলামিক টিভি বন্ধ করে দেওয়া হয়।

আরও পড়ুন : সত্যজিৎ রায়’র জন্ম

জন্মদিন :

১৮১৩ - সোরেন কিয়ের্কেগার্ড, ডেনিশ দার্শনিক এবং লেখক। (মৃ. ১৮৫৫)

১৮১৮ - কার্ল মার্কস, প্রভাবশালী জার্মান সমাজ বিজ্ঞানী ও মার্কসবাদের প্রবক্তা। (মৃ.১৪/০৩/১৮৩৬)

১৮৪৬ - হেনরিক শিন্‌কিয়েউইচ, নোবেল পুরস্কার বিজয়ী পোল্যান্ডের বিখ্যাত ঔপন্যাসিক। (মৃ. ১৯২২)

১৮৮৯ - হার্বি টেলর, দক্ষিণ আফ্রিকান আন্তর্জাতিক ক্রিকেটার। (মৃ. ১৯৭৩)

১৯০৫ - রঘুনাথ মুর্মূ, ভাষাতত্ত্ববিদ ও সাঁওতালি ভাষার অলচিকি লিপির উদ্ভাবক পণ্ডিত। (মৃ.১/০২/১৯৮১)

১৯১১ - প্রীতিলতা ওয়াদ্দেদার, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের আত্মাহুতি দানকারী বাঙালি নারী। (মৃ.২৪/০৯/১৯৩২)

প্রীতিলতা ওয়াদ্দেদার (৫ মে ১৯১১ – ২৪ সেপ্টেম্বর ১৯৩২) একজন ভারতীয় জাতীয়তাবাদী বিপ্লবী ছিলেন। তিনি ছিলেনভারতের স্বাধীনতা আন্দোলনে প্রভাবশালী একজন নারী। চট্টগ্রাম ও ঢাকায় পড়াশোনা শেষ করে, তিনি কলকাতার বেথুন কলেজে ভর্তি হন। তিনি দূরশিক্ষার সাথে দর্শনে স্নাতক হন এবং পরবর্তীতে একজন স্কুল শিক্ষকা হন। তিনি "বাংলার প্রথম নারী শহীদ" হিসেবে প্রশংসিত হয়েছেন।

প্রীতিলতা সূর্য সেনের নেতৃত্বে একটি বিপ্লবী দলে যোগদান করেন। তিনি পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাবে ১৯৩২ খ্রিষ্টাব্দের সশস্ত্র আক্রমণে, ১৫ জনের একটি বিপ্লবী দলের নেতৃত্ব দেওয়ার জন্য পরিচিত, এই সময়ে একজন নিহত ও ১১ জন আহত হয়। বিপ্লবীরা ক্লাবে অগ্নিসংযোগ করে এবং পরে ঔপনিবেশিক পুলিশের হাতে ধরা পড়ে। গ্রেফতার এড়াতে প্রীতিলতা সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেন।

১৯১৬ - জৈল সিং, ভারতের প্রখ্যাত রাজনীতিবিদ ও সপ্তম রাষ্ট্রপতি। (মৃ.২৫/১২/১৯৯৪)

১৯১৮ - বাণী রায়, বিশিষ্ট কবি ও যশস্বিনী কথাসাহিত্যিক। (মৃ.১৯৯২)

১৯২৪ - প্রখ্যাত ভারতীয় বাঙালি নাট্যকার, পরিচালক ও অভিনেতা শেখর চট্টোপাধ্যায়। (মৃ.১৯৯৪)

১৯১৮ - পল্লীগীতি ও নজরুলগীতির খ্যাতিমান গায়ক গিরীন চক্রবর্তী। (মৃ.১৯৬৫)

১৯২১ - আর্থার লিওনার্ড শলো, নোবেল বিজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী। (মৃ. ১৯৯৯)

১৯২৮ - বসন্ত চৌধুরী যুক্তিবাদী সুপণ্ডিত ও বাঙালি চলচ্চিত্রাভিনেতা।(মৃ.২০/০৬/২০০০)

১৯৩৩ - কোলি স্মিথ, জামাইকার ক্রিকেটার। (মৃ. ১৯৫৯)

১৯৩৮ - আনন্দদেব মুখোপাধ্যায় বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ ও সমুদ্রবিজ্ঞানী। (মৃ.০৮/১০/২০২০)

১৯৭৪ - মমতাজ বেগম, বাংলাদেশি সঙ্গীতশিল্পী ও সংসদ সদস্য।

১৯৭৬ - হুয়ান পাবলো সোরিন, আর্জেন্টিনার সাবেক ফুটবলার।

১৯৮০ - ইয়সি বেনায়ন, ইজরাইলি পেশাদার ফুটবলার।

১৯৮৩ - হেনরি কেভিল, ইংরেজ অভিনেতা।

১৯৮৮ - আডেল, ইংরেজ গায়িকা এবং গীতিকার।

১৯৯৯ - জাস্টিন ক্লুইভার্ট, ডাচ ফুটবলার।

আরও পড়ুন : বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস

মৃত্যুবার্ষিকী :

১৮২১ - নেপোলিয়ন বোনাপার্ট ফরাসী শাসক। (জ.১৫/০৮/১৭৬৯)

১৯৩০ - মনোরঞ্জন সেন, বাঙালি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী নেতা।

১৯৬২ - আর্নেস্ট টিল্ডসলে, ইংলিশ ক্রিকেটার। (জ. ১৮৮৯)

১৯৯৫ - মিখাইল বোতভিনিক, রাশিয়ান দাবা খেলোয়াড় এবং কোচ। (জ. ১৯১১)

২০০৬ - নওশাদ আলী, ভারতীয় সঙ্গীত পরিচালক।

২০০৭ - থিওডোর হ্যারল্ড মাইম্যান, মার্কিন পদার্থবিজ্ঞানী। (জ. ১৯২৭)

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা