সৈয়দ শামসুল হক ও রাবেয়া খাতুন
ঐতিহ্য ও কৃষ্টি

সৈয়দ শামসুল হক ও রাবেয়া খাতুনের জন্ম

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

২৭ ডিসেম্বর ২০২১, সোমবার। ১২ পৌষ ১৪২৮ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
১৯৩৯ - তুরস্কের আনাতোলিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যায়।
১৯৪৫- বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত হয়।
১৯৭১- মৌলভীবাজারের একটি সরকারি উচ্চ বিদ্যালয়ে বিস্ফোরণে ২৭ জন মুক্তিযোদ্ধা শহীদ হন।
১৯৭৪- বাংলাদেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়।
১৯৭৯- ঢাকার কুর্মিটোলায় জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের (বর্তমানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর) উদ্বোধন করা হয়।

জন্ম
১৭৯৭- উর্দু কবি মির্জা আসাদুল্লাহ খাঁ গালিব।
১৮২২- জীবাণুতত্ত্ববিদ লুই পাস্তুর।
১৯২৬- বাঙালি গীতিকার জেব-উন-নেসা জামাল।
১৯২৭- বাঙালি সুরকার সুবল দাস।
১৯৩২- বাঙালি গীতিকার শিবদাস বন্দ্যোপাধ্যায়।
১৯৩৫- বাংলাদেশি কবি ও সাহিত্যিক সৈয়দ শামসুল হক। কুড়িগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন এই কবি। কবিতা, উপন্যাস, নাটক, ছোটগল্প, অনুবাদ তথা সাহিত্যের সকল শাখায় সাবলীল পদচারণার জন্য তাকে 'সব্যসাচী লেখক' বলা হয়। মাত্র ৩১ বছর বয়সে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেছিলেন তিনি। এছাড়াও বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদক এবং ২০০০ খ্রিষ্টাব্দে স্বাধীনতা পুরস্কার লাভ করেন।
১৯৩৫- একুশে পদক বিজয়ী বাংলাদেশি লেখিকা রাবেয়া খাতুন। ঢাকার বিক্রমপুরে তার মামার বাড়িতে জন্মগ্রহণ করেন তিনি। তার রচিত প্রথম উপন্যাসের নাম নিরাশ্রয়া (অপ্রকাশিত)। তার রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক জনপ্রিয় উপন্যাস মেঘের পর মেঘ নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেছেন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলাম। রাবেয়া খাতুন বাংলা একাডেমি পুরস্কারসহ নানান প্রস্কার লাভ করেন। তিনি ১৯৯৩ সালে একুশে পদক পান।
১৯৬৫- ভারতীয় চলচ্চিত্র অভিনেতা সালমান খান।

মৃত্যু
১৯১৫- শিশু সাহিত্যিক ও চিত্রশিল্পী উপেন্দ্রকিশোর রায়চৌধুরী।
১৯৭৯- বাঙালি গল্পকার, কবি এবং ঔপন্যাসিক মণীশ ঘটক।
১৯৮৭- কথাসাহিত্যিক মনোজ বসু।
১৯৮৮- রামকৃষ্ণ মঠ ও মিশনের একাদশ অধ্যক্ষ স্বামী গম্ভীরানন্দ।
১৯৯২- প্রখ্যাত সংগীত শিল্পী,সুরকার ও সংগীত নির্দেশক ধনঞ্জয় ভট্টাচার্য।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা